এক্সপ্লোর

Madan Mitra: 'পঞ্চায়েত নির্বাচনে শিক কাবাব তৈরি করবে আমাদের ছেলেরা,' ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের

Panchayat Poll 2023: 'কাঁচা মাংস ঝলসে মধু, ঘি, মাখন দিয়ে লেবু টিপে বিট নুন লঙ্কা দিয়ে শিক কাবাব তৈরি হবে।' কামারহাটিতে খাদ্য উৎসবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মদন মিত্র।

সমীরণ পাল, কামারহাটি: পঞ্চায়েত নির্বাচনের (Panchyat Poll 2023) দিন এবারে শিক কাবাব তৈরি করবে আমাদের ছেলেরা। কাবাব আর শিক দুটোই কাজে লাগবে। বিরোধীদের জন্যও থাকছে শিক কাবাব। কাঁচা মাংস ঝলসে মধু, ঘি, মাখন দিয়ে লেবু টিপে বিট নুন লঙ্কা দিয়ে শিক কাবাব তৈরি হবে। কামারহাটিতে খাদ্য উৎসবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মদন মিত্র (Madan Mitra)। তৃণমূল বিধায়কের দাবি, এক-দু’ ঘণ্টার মধ্যে ভোট শেষ হয়ে যাবে। ওদের গোলকিপার নেই, ৬-৭ গোল এমনিই হয়ে যাবে, বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ করেন মদন মিত্র। 

ঠিক কী বলেন মদন মিত্র? 

নির্ঘণ্ট ঘোষণা না হলেও, আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। ২০১৮-র পঞ্চায়েত ভোটের অশান্তির পুনরাবৃত্তি ঠেকাতে যখন কোমর বাঁধছে বিরোধীরা, তখনই মদন মিত্রর মুখে শোনা গেছিল  ৯৮ শতাংশ আসনে তৃণমূলের জয়ের কথা। আর এবার শিক-কাবাব। কামারহাটির তৃণমূল বিধায়কের কথায়, "সামনে পঞ্চায়েত নির্বাচন। এই আইটেমটার নাম হচ্ছে শিক কাবাব। এখন আমাদের ছেলেরা সারাবছর খাটবে, কিছু হবে না, তা তো হয় না। তাই শিক কাবাবটা একটু শিখে রাখছি। কারণ পঞ্চায়েত নির্বাচনে শিকটাও কাজে লাগবে। আর কাবাবটাও কাজে লাগবে। বিরোধীরা খেতে চাইলে আমরা তো অত অসভ্য নই, শিকটা দিতে পারব না। তবে কাবাবটা খাইয়ে দেব। কাঁচা মাংস সেটাকে পুরো ঝলসানো হবে। সেটাতে বাটার পড়বে, মধু পড়বে, ঘি পড়বে। দেওয়ার আগে পুরো লেবু দিয়ে টিপে তারপর বিটনুন আর লঙ্কা।''

এবছরই পঞ্চায়েত ভোট (Panchayat Election) । ক্রমেই চড়ছে রাজনৈতিক উত্তাপ। এই আবহে কার্যত বিরোধী শূন্য পঞ্চায়েতের হুঁশিয়ারি দিয়েছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। সুর, ছন্দ মিলিয়ে মদন মিত্র বলেছিলেন, “এজেন্টই বসবে না। ফাঁকা! আমি গানটা গাইতে চেয়েছিলাম, গোল! কাতারে কাতারে মানুষ, আর ফাঁকা মাঠে গোল। কাতারে কাতারে মানুষ, আর ফাঁকা মাঠে গোল! ইডি দিয়ে হয় নাকি ভাই বাংলা দখল?’’ কেন ফাঁকা মাঠ প্রশ্ন করা হলে, তৃণমূল বিধায়ক পাল্টা বলেছিলেন, "ফাঁকা মাঠ তো! কই? অপোজিশন কই?'' নাম না করে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন মদন মিত্র। তিনি বলেছিলেন, ওই অপোজিশন কোর্টে দাঁড়িয়ে বলছেন, আমার বাড়ির সামনে যেন কেউ না আসে। এর আগে বলেছিলেন ডোন্ট টাচ মি। আমি দেখালাম গানে 'টাচ মি টাচ মি টাচ মি।' ওখানে আর ইঁদুরও যাবে না। সব লোক নবান্নর সামনে,  মমতার সামনে, তৃণমূলে সামনে আসবে।''

আরও পড়ুন: West Bengal Weather Update: বঙ্গে পারদের ওঠানামা অব্যাহত, উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

সেরা শিরোনাম

Ayushman Bharat: স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করেন ? আয়ুষ্মানে যুক্ত হলে কী করবেন ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Ayushman Bharat: স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করেন ? আয়ুষ্মানে যুক্ত হলে কী করবেন ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
Annapurna Yojana: 'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।

ভিডিও

CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda
Kolkata Left Protest: কলকাতাতে CEC Gyanesh Kumar-র বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি বামেদের | ABP Ananda
CJP Protest: দিল্লি-লখনউ-মুম্বই, Gyanesh Kumar-র বিরুদ্ধে তুমুল বিক্ষোভ| Congress | AAP | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget