এক্সপ্লোর

Partha Chatterjee: জামিনের আর্জি খারিজ, বড়দিন এবং নতুন বছরও জেলেই 'অনুগত' পার্থ

এ দিন আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।

কলকাতা: এবার বড়দিন (Chirstmas) এবং নতুন বছরও জেলেই কাটবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। তবে, বৃহস্পতিবার আদালত থেকে বেরোনোর সময়, ফের দলের প্রতি অনুগত থাকার বার্তা দিলেন তিনি। বললেন, আমি নিজে দলের সঙ্গে আছি। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের আগে, এ দিন দলীয় কর্মীদের শুভেচ্ছাও জানান তৃণমূলের (TMC) প্রাক্তন মহাসচিব। এদিকে, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ছাড়াও কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly), সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya), শান্তিপ্রসাদ সিন্হা সহ নিয়োগ দুর্নীতিতে ধৃত ৬ জনের জামিনের আর্জি খারিজ করে দিল আলিপুর আদালত। ৫ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে তাঁদের। এ দিন আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তাঁর দাবি, আদালতে তদন্তের নামে মাসল পাওয়ার দেখাচ্ছে CBI। পাল্টা CBI'এর আইনজীবীর সওয়াল, আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দেখি না, অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করি ।

অনুগত থাকার বার্তা: দল দূরে থাকলেও, ফের দলের প্রতি অনুগত থাকার বার্তা দিলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের আগে জানালেন শুভেচ্ছা। নিয়োগ দুর্নীতি মামলায় আজ আলিপুর আদালতে তোলার আগে বার্তা দেন পার্থ। প্রমাণ হল পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের সঙ্গেই আছেন, কটাক্ষ বিরোধীদের। ওঁর মন্তব্য নিজস্ব, দায় নেবে না দল, জানালেন কুণাল ঘোষ। মাঝে আর মাত্র ৯ দিন। তারপরই শুরু হবে নতুন ইংরেজি বছর। আর, ওই দিনই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আর দল পদে পদে তাঁর সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করলেও....তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের রজতজয়ন্তী বর্ষের আগে আবারও সেই দলের প্রতি অনুগত থাকার বার্তা দিলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়।

জামিনের আর্জি খারিজ: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জনকে গতকাল আলিপুর আদালতে তোলা হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, এদের মধ্যে সুবীরেশ ভট্টাচার্যকে ফের হেফাজতে চাইতে পারে সিবিআই এমন পূর্বাভাস ছিল। পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্হা ও দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিং-সহ বাকিদের জামিনের আবেদনের বিরোধিতা করা হয়। তবে গতকাল নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীসহ ৭ জনের জামিনের আর্জি খারিজ করে দেয় আলিপুর আদালত। তদন্তের নামে মাসল পাওয়ার দেখাচ্ছে CBI। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দেখি না, অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করি, পাল্টা সওয়াল করলেন CBI'এর আইনজীবী। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget