এক্সপ্লোর

Partha Chatterjee:ফের খারিজ পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জনের জামিনের আবেদন

Recruitment Scam:ফের খারিজ হল পার্থ চট্টোপাধ্যায়-সহ সাত জনের জামিনের আবেদন। ২৭ জুন পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত।

কলকাতা:ফের খারিজ হল পার্থ চট্টোপাধ্যায়-সহ (Partha Chatterjee) সাত জনের জামিনের আবেদন (Bail Plea Rejected)। ২৭ জুন পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত (Alipore Court)। এর পাশাপাশি, বিচারপ্রক্রিয়া নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের করা মন্তব্যের জন্য এদিন, তীব্র ভর্ৎসনা করলেন বিচারক। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় যা বলেছেন তা বরদাস্ত করা যায় না। তা আদালতের পক্ষে অপমানজনক। এরপরই, পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে আদালতে ক্ষমা চান তাঁর আইনজীবী। এদিন এজলাস থেকে বেরোনোর সময় পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি কোনও দিন আদালতকে অপমান করিনি, করবও না। অন্যদিকে, এদিন, পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে আদালতে চোর চোর কটাক্ষ করেন আইনজীবীদের একাংশ।

বিধ্বস্ত অবস্থায় ধরা দিলেন পার্থ...
গত মাসের শেষ দিকে আদালতে কার্যত বিধ্বস্ত অবস্থায় ধরা পড়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি মারা গেলে তবেই কি বিচার পাবেন, বিচারকের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন। আদালতে সওয়াল করতে গিয়ে গলাও ধরে আসে পার্থের। এর আগে, গত ৩০ মে আলিপুর আদালতে তোলা হয়েছিল পার্থকে। সেখানেই বিচারকের সামনে কাতর আর্তি শোনা গেল তাঁর গলায়। সে দিন আদালতে পার্থর স্বাস্থ্য়ের দোহাই দিয়ে মেডিক্য়াল টেস্টের কথা বলেন তাঁর আইনজীবী। সেই সময়ই হাতজোড় করে কথা বলতে চান বলে আর্জি জানান পার্থ। অনুমতি পেয়ে তিনি বলেন, "জেল সুপার একটি হাসপাতালে লিখে দিয়েছেন। কিন্তু হাসপাতাল ১০ দিন পর রিপোর্ট ব্যাক করছে। অর্থাৎ এক জন আক্রান্ত হবেন, আর তার ১০ দিন পর চিকিৎসক দেখবেন?" পার্থর এই কথা শুনে বিচারক জানান, বিষয়টি তিনি দেখবেন। তার জন্য লিখিত আবেদন করতে হবে। তাতে ধরা গলায় পার্থ বলে ওঠেন, "মরে গেলে আর কী বিচার হবে? ৩০০ দিনের বেশি জেলে আছি আমি।" এর পর পার্থর আইনজীবী জানান, তাঁরা জামিনের আবেদন করছেন না। কিন্তু জেলের ভিতরে চিকিৎসার ব্যবস্থা করা হোক। এর ঠিক আগের দিনই, পার্থের বিরুদ্ধে সরব হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী। নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতার পক্ষে সওয়াল করতে গিয়ে, তাঁর আইনজীবী জানান, পুরোটাই পার্থ নিয়ন্ত্রণ করতেন। অর্পিতার বাড়ি থেকে যে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে, সে টাকাও পার্থরই। আদালতে ঢোকার সময় সেই নিয়ে প্রশ্নও করা হয়েছিল পার্থকে। তিনি যদিও মুখে কুলুপ এঁটেছিলেন।
তবে এদিনই আবার প্রাক্তন স্কুলশিক্ষামন্ত্রীর উদ্দেশে 'চোর, চোর' স্লোগান ভেসে আসে।

আরও পড়ুন:নতুন বাড়ি তৈরির সময় এই বিষয়গুলি মাথায় রাখুন, অন্যথা হতে পারে ক্ষতি !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget