এক্সপ্লোর

Ration Scam: জ্যোতিপ্রিয়র কনভয়ের মধ্যেই থাকত বাকিবুরের গাড়ি! ED-র হাতে চাঞ্চল্যকর তথ্য

Jyotipriyo Mullick Update: ইডি সূত্রে খবর, মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে-কে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতেই উঠে এসেছে একাধিক তথ্য।

অবির দত্ত, কলকাতা: রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে বালু-বাকিবুর যোগ নিয়ে ED-র হাতে চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় এজেন্সির দাবি, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়ের মধ্যেই থাকত বাকিবুরের গাড়ি।

ED-র হাতে চাঞ্চল্যকর তথ্য: ইডি সূত্রে খবর, মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে-কে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতেই উঠে এসেছে একাধিক তথ্য। জানা গিয়েছে, দিনের পর দিন খাদ্য দফতরে জ্যোতিপ্রিয়র সঙ্গে বৈঠক করতেন বাকিবুর। মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে-র মোবাইল ফোনেও বাকিবুরের সঙ্গে কথা হত। জ্যোতিপ্রিয়র নির্দেশেই রেশন ডিলারদের সঙ্গে যোগাযোগ রাখতেন বাকিবুর। মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে-কে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য মিলেছে বলে ED সূত্রে দাবি। সূত্রের খবর, রেকর্ড করা হবে সংশ্লিষ্ট রেশন ডিলারদের বয়ান। 

রেশন বণ্টন দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছে বাকিবুর রহমানকে। তার দিনকয়েক পর গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। ইডি সূত্রে খবর, শুধু কনভয়েতে থাকাই নয়, মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা এতটাই ছিল যে বেশ কিছু অনুষ্ঠানেও গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের। গতকাল ফের মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে-কে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে উঠে এসেছে অমিত দে-র মোবাইল ফোন ব্যবহার করে বাকিবুরের সঙ্গে কথা হত মন্ত্রীর। 

রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে বাকিবুর রহমান গ্রেফতার করা হয়েছিল। তাতে জ্যোতিপ্রিয় মল্লিকে নাম উঠে আসে। ২০ ঘণ্টা ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ-তল্লাশির পর রেশন-দুর্নীতি (Ration Scam) মামলায় গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick Arrest)। গত ২৭ অক্টোবর রাত ৩:২৩ মিনিটে সল্টলেকের বাড়ি থেকে বের করা হয় জ্যোতিপ্রিয়কে। এদিকে আলিপুরের কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা নিয়ে কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। হাসপাতালের আবেদনে সাড়া দিল না আদালত। ৮ নভেম্বর পর্যন্ত পিছোল মামলার শুনানি। ফলে আপাতত কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা করার ক্ষেত্রে কোনও বাধা নেই ED-র। কমান্ড হাসপাতাল শুধুমাত্র সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। সেখানে অন্য ব্যক্তিদের চিকিৎসা করানো সমস্যার। এই মর্মে কলকাতা হাইকোর্টে আবেদনে জানায় কমান্ড হাসপাতাল। নতুন নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের দুটি দফতর তাদের  বিবাদ নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে না। তার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। সওয়াল ED-র। 

আরও পড়ুন: South 24 Parganas: আধপোড়া জামাকাপড় নিয়ে বিতর্ক, ত্রাণ বিলি না করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগে সরব BJP

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget