এক্সপ্লোর

South 24 Parganas: আধপোড়া জামাকাপড় নিয়ে বিতর্ক, ত্রাণ বিলি না করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগে সরব BJP

Cloth Controversy: ডাঁই হয়ে রয়েছে পোড়া লুঙ্গি, ধুতি ও শাড়ি। এগুলি কি আসলে ত্রাণ সামগ্রী? তা নিয়েই এখন জোর বিতর্ক দানা বেঁধেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে।

গৌতম মণ্ডল, মথুরাপুর: বিডিও অফিস চত্বরেই আধপোড়া রয়েছে জামা কাপড়। অথচ সেই বিষয়ে কার্যত অন্ধকারে মথুরাপুর (Matharapur) ২ নম্বর ব্লকের বিডিও। তৃণমূলের কোন্দলের (TMC) জেরে ত্রাণ বিলি না করে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছে বিজেপি। যদিও তা মানতে নারাজ তৃণমূল।

বিডিও অফিস চত্বরেই পোড়া জামাকাপড়: আধপোড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নতুন জামাকাপড়। ডাঁই হয়ে রয়েছে পোড়া লুঙ্গি, ধুতি ও শাড়ি। এগুলি কি আসলে ত্রাণ সামগ্রী? তা নিয়েই এখন জোর বিতর্ক দানা বেঁধেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। কোম্পানির ঠেক এলাকায়, একেবারে মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরেই এভাবে পড়ে রয়েছে আধপোড়া নতুন পোশাক। কিন্তু কোথা থেকে এল এগুলি? BDO অফিস চত্বরে এগুলি জ্বালিয়ে দিল কারা?

বিজেপির অভিযোগ, এই সমস্ত পোশাক আসলে ত্রাণ সামগ্রী। তৃণমূলের কোন্দলের জেরে, তা বিলি না করে পুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। মথুরাপুর ২ পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য দীনেশ জানার অভিযোগ, “বিরোধী সদস্যরা সরকারি ত্রাণের জন্য আবেদন করলে দেওয়া হয় না। ত্রাণ বিলি নিয়ে তৃণমূল সদস্যদের কোন্দলের জেরে ত্রাণ সামগ্রী পুড়িয়ে দেওয়া হয়েছে। বিডিওর অগচোরে পুড়িয়ে দেওয়া হয়েছে।’’ গোষ্ঠী কোন্দলের জেরে ত্রাণ সামগ্রী পুড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রায়দিঘির তৃণমূল বিধায়ক অলোক জলদাতা। 

আমফান থেকে ইয়াস, একাধিক প্রাকৃতিক দুযোর্গে, বারবার ত্রাণ নিয়ে অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনায়। প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত মানুষ। এবার সেই জেলাতেই ত্রাণ সামগ্রী পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে তপ্ত রাজনীতিও। তাঁরই দফতরের চত্বরে পড়েছে আছে আধপোড়া নতুন কাপড়।অথচ এই নিয়ে কার্যত অন্ধকারে মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও।

দিনকয়েক আগে মালদার মানিকচকে এবার ত্রাণের ত্রিপল-দুর্নীতির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, ভূতনির হাটে সরকারি ছাপ মারা ত্রিপল ৮০০ টাকা জোড়ায় বিক্রি করছেন চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান নাসির শেখের জামাই রেফাল শেখ। সরকারি ত্রাণের ত্রিপল কীভাবে খোলা বাজারে বিক্রি হচ্ছে, তার সদুত্তর দিতে পারেননি উপপ্রধানের জামাই। উপপ্রধানের প্রতিক্রিয়া এখনও মেলেনি। বিজেপির কটাক্ষ, গরিবের চাল, ত্রাণের ত্রিপল চুরি হচ্ছে। অথচ দুঃস্থ ও ভাঙন-কবলিত এলাকার মানুষ তা পাচ্ছে না, এটাই তৃণমূলের সংস্কৃতি। অস্বস্তি ঢাকতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শাসকদল।

আরও পড়ুন: East Midnapore News: গেরুয়ার বদলে রাতারাতি সাদা! এবার রং বিতর্ক পাঁশকুড়ার স্কুলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget