এক্সপ্লোর

Ragging : বালিগঞ্জকাণ্ডে হস্টেলে গিয়ে সাফাইকর্মী ও নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ পুলিশের

Ballygunge Ragging Case: কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি বিভাগের ছাত্রকে হেনস্থার অভিযোগ। 

কলকাতা: বালিগঞ্জে টেকনোলজি হস্টেলে ছাত্রকে নির্যাতনের অভিযোগে জিজ্ঞাসাবাদ। হস্টেলে গিয়ে সাফাইকর্মী ও ২ নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ পুলিশের। সাফাইকর্মী ও ২ নিরাপত্তারক্ষীকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ পুলিশের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি বিভাগের ছাত্রকে হেনস্থার অভিযোগ। 

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর (JU Student Death) ঘটনার পর উত্তাল রাজ্য-রাজনীতি। সজাগ রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই র‍্যাগিং রুখতে তৎপর কলকাতা মেডিক্যাল কলেজ, বর্ধমান বিশ্ববিদ্যালয়-সহ অন্যান্যরাও। আর যাদবপুরকাণ্ডের মাঝেই সামনে এসেছে আরও এক ভয়াবহ অভিযোগ। বালিগঞ্জ টেকনোলজি হস্টেলে ছাত্রের ওপর লাগাতার নির্যাতনের অভিযোগ প্রকাশ্য়ে এসেছে। এবার কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খুলেছেন পড়ুয়া বিশ্বজিৎ হাজরা। 'অভিযুক্তরা শাসক দল ঘনিষ্ঠ বলেই আড়াল করার চেষ্টা ?' প্রশ্ন তুলেছেন তিনি।

 অভিযোগকারী ছাত্র স্পষ্ট প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, 'অবশেষে তৎপর পুলিশ, হস্টেলে গিয়ে সুপারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। হস্টেলের রেজিস্টার বুকটিও নিয়ে গিয়েছে পুলিশ। অভিযোগ করার পরে পুলিশ এই তৎপরতা দেখালে আরও ভালো হত। অভিযোগকারী ছাত্র প্রশ্ন তুলে বলেছেন, 'পুলিশি তদন্তের আগেই কীভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন র‍্যাগিং হয়নি ? পাশাপাশি তিনি আরও বড় গুরুতর অভিযোগ তুলে প্রশ্ন তুলেছেন, অভিযুক্তরা শাসক দল ঘনিষ্ঠ বলেই আড়াল করার চেষ্টা ?' ১৬৬ বছর পুরনো মেধার উৎকর্ষ কেন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বালিগঞ্জ সায়েন্স কলেজের বি-টেকের সদ্য পাস আউট পড়ুয়া বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ৪ বছর ধরে লাগাতার অভিযোগ করেও কোনও সুবিচার পাননি তিনি।  

উল্লেখ্য, ৭ জুলাই বালিগঞ্জ থানায় পড়ুয়ার তরফে অভিযোগ দায়ের করা হয়, ৮ জুলাই রুজু হয় এফআইআর। দেড় মাস পর গতকাল রেকর্ড করা হয় অভিযোগকারী পড়ুয়ার গোপন জবানবন্দি। ৪ বছর ধরে হস্টেলে নির্যাতনের শিকার, বিস্ফোরক অভিযোগ করেন বালিগঞ্জ সায়েন্স কলেজের পাস আউট পড়ুয়া বিশ্বজিৎ হাজরার। বারবার অভিযোগ করেও মেলেনি বিচার, নাম জড়ায় তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার। 

আরও পড়ুন, ২৪ ঘণ্টা পার, বাঁকুড়ার স্বাস্থ্যকেন্দ্রে নেই পানীয় জল, পাশের গ্রামে ছুটলেন রোগীরা নিজেই

 বালিগঞ্জ সায়েন্স কলেজের জুট অ্যান্ড ফাইবার টেকনোলজির সদ্য প্রাক্তন বিশ্বজিৎ হাজরা। বাড়ি বীরভূমের জয়দেবে। এখানে, বালিগঞ্জ সায়েন্স কলেজের হস্টেলে থাকতেন। তাঁর অভিযোগ, গত ৪ বছর ধরে হস্টেলে নারকীয় অত্যাচারের শিকার হয়েছেন। কলকাতা পুলিশের বক্তব্য় র‍্যাগিং-এর সরাসরি অভিযোগ ছিল না। ওই পড়ুয়া অত্য়াচারের অভিযোগ করেছিল। সেই অনুযায়ী মামলা রুজু করে তদন্ত হচ্ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget