এক্সপ্লোর

Train Cancel: ব্যান্ডেল শাখায় বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন, দুর্ভোগ বাড়তে পারে যাত্রীদের

Bandel Train Cancel: ২৮ ও ২৯ মে ব্যান্ডেলের ওপর দিয়ে যাওয়া সমস্ত ট্রেন বন্ধ থাকবে। বেশ কয়েকটি মেল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দু’ দিন পুরোপুরি বন্ধ ব্যান্ডেল (Bandel) ও মগরার (Magra) মধ্যে ট্রেন চলাচল। ব্যান্ডেল-শক্তিগড় শাখায়, থার্ড লাইন (Rail Line) সম্প্রসারণের কাজ হচ্ছে। তার জেরে ২৭ মে দুপুর ৩টে থেকে ৩০ মে দুপুর ৩টে পর্যন্ত, ৭২ ঘণ্টা পাওয়ার ব্লক করা হবে। এর ফলে ২৮ ও ২৯ মে ব্যান্ডেলের ওপর দিয়ে যাওয়া সমস্ত ট্রেন বন্ধ থাকবে। বেশ কয়েকটি মেল, প্যাসেঞ্জার (Passenger Train) ও এক্সপ্রেস ট্রেন (Express Train) বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য হাওড়া থেকে চুঁচুড়া শাখায় চলবে বেশ কিছু স্পেশাল ট্রেন (Special Train)।                                        

কোন কোন ট্রেন বাতিল হয়েছে? 

পূর্ব রেল সূত্রে খবর, বাতিল করা হয়েছে বিশ্বভারতী প্যাসেঞ্জার, আসানসোল-শিয়ালদা এক্সপ্রেস, মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস-সহ ব্যান্ডেল স্টেশন দিয়ে যাওয়া একাধিক ট্রেন। 

আরও পড়ুন, 'ঘাড় ধাক্কা দিয়ে গরাদে ভরে দেওয়া দরকার', পার্থ প্রসঙ্গে তোপ অধীরের

লোকাল ট্রেনের সূচী বদল      

এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনের সময়সূচিতেও বদল আসছে। ২৭ মে বর্ধমানের জন্য হাওড়া থেকে শেষ লোকাল ট্রেন ছাড়বে বেলা ১২.৩০ মিনিটে। হাওড়ার জন্য শেষ বর্ধমান লোকাল ছাড়বে বেলা ১২.২৫ মিনিটে।  ব্যান্ডেলের জন্য ২৭ মে হাওড়া থেকে শেষ লোকাল  ছাড়বে দুপুর ১.৩৩ মিনিটে। হাওড়ার জন্য শেষ ব্যান্ডেল লোকাল স্টেশন ছাড়বে দুপুর ২.১২ মিনিটে। কাটোয়ার জন্য ২৭ মে হাওড়া থেকে শেষ লোকাল ট্রেন  ছাড়বে বেলা ১২.১০ মিনিটে। হাওড়ার জন্য শেষ কাটোয়া লোকাল ছাড়বে সকাল ১০.২০ মিনিটে।৩০ মে ব্যান্ডেলের জন্য হাওড়া থেকে প্রথম লোকাল ট্রেন  ছাড়বে দুপুর ২.৪০ মিনিটে। হাওড়ার জন্য প্রথম ব্যান্ডেল লোকাল  ছাড়বে দুপুর ৩.১০ মিনিটে। ৩০ মে বর্ধমানের জন্য হাওড়া থেকে প্রথম লোকাল ট্রেন  ছাড়বে দুপুর ২.২০ মিনিটে। হাওড়ার জন্য প্রথম বর্ধমান লোকাল  ছাড়বে দুপুর ২.৪০ মিনিটে। ওই একই দিন কাটোয়ার জন্য হাওড়া থেকে প্রথম লোকাল  ছাড়বে দুপুর ২.৩০ মিনিটে। হাওড়ার জন্য প্রথম কাটোয়া লোকাল  ছাড়বে দুপুর ২.৪৫ মিনিটে।                              

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Cyclone Akvan: টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...

ভিডিও

Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget