এক্সপ্লোর

Bangaldesh News: আধার কার্ড থেকে পাসপোর্ট তৈরি, ভারতে এসে নাশকতার ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লা বাংলার জঙ্গি!

West Bengal News: ভারত জুড়ে স্লিপার সেল তৈরি করতে বাংলাদেশ থেকে ঢুকেছিল বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লা বাংলার সদস্য মহম্মদ সাদ রাডি।

কলকাতা: আধার কার্ডে আনসারুল্লা বাংলার জঙ্গি শাদ রাডির ঠিকানা হরিহরপাড়া। ভোটার লিস্টে ঠিকানা নওদার। ভুয়ো আধারের ভিত্তিতে বানিয়েছিল পাসপোর্টও। ভুয়ো নথি তৈরি করে ছড়াচ্ছিল জঙ্গি জাল। তৈরি করছিল স্লিপার সেল। 

ভারত জুড়ে স্লিপার সেল তৈরি করতে বাংলাদেশ থেকে ঢুকেছিল বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লা বাংলার সদস্য মহম্মদ সাদ রাডি। বাংলাদেশের রাজশাহি থেকে এসে বানিয়ে ফেলেছিল ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্টও। আধার কার্ডের ঠিকানা, মুর্শিদাবাদের হরিহরপাড়া। ভোটার লিস্টে ঠিকানা, নওদা।
পাসপোর্টের ঠিকানা আবার হরিহরপাড়া। আনসারুল্লা বাংলা টিমের এই জঙ্গি অস্ত্র জোগাড় ও স্লিপার সেলের সদস্য় বাড়ানোর কাজ চালিয়ে গেছে পশ্চিমবঙ্গে। আনসারুল্লা বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানির ডানহাত বলে পরিচিত ফারহান ইশরাকের নির্দেশে বাংলা এবং কেরলে জঙ্গি কার্যকলাপ চালিয়ে গেছে সাদ রাডি। এমনই জানিয়েছেন গোয়েন্দারা। 

অসম পুলিশের STF এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে আনসারুল্লা বাংলার ৮ জঙ্গিকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই সামনে এসেছে ধৃতদের মধ্যে এক জঙ্গির বাংলাদেশে গিয়ে ট্রেনিং নেওয়ার কথা। সূত্রের দাবি, পাকিস্তান, বাংলাদেশে থাকা হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত জঙ্গিরা। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে, বাংলাদেশের জেল থেকে পালিয়েছে ৭০ জন কুখ্যাত জঙ্গি। জঙ্গি কার্যকলাপের অভিযোগ থাকা বেশ কয়েকজনকে মুক্তিও দিয়েছে ইউনূস সরকার। তাদেরই একজন ওসামা বিন লাদেনের 'আল কায়দা'র দ্বারা অনুপ্রাণিত আনসারুল্লা বাংলা টিম বা ABT-এর প্রধান জসিমউদ্দিন রহমানি। ২৬ অগাস্ট, তাকে মুক্তি দেয় মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সূত্রের খবর, এরপর থেকেই ফের সক্রিয়তা বাড়িয়েছে আনসারুল্লা বাংলার জঙ্গিরা। সক্রিয় করা হয়েছে স্লিপার সেলগুলিকে।

ইতিমধ্যে অসম পুলিশ জানিয়েছে, ভারত জুড়ে স্লিপার সেল তৈরি করতে গত নভেম্বরেই বাংলাদেশ থেকে এদেশে আসে রাজশাহির বাসিন্দা মহম্মদ সাদ রাডি। অসম, পশ্চিমবঙ্গ ও কেরলে গিয়ে আনসারুল্লা বাংলার স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। আর সেই প্রেক্ষাপটেই ১৮ ডিসেম্বর তিন রাজ্য থেকে ৮ জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ জানা গেছে, আনসারুল্লা বাংলা টিমের টার্গেট ছিল, অন্যতম স্ট্র্যাটেজিক পয়েন্ট শিলিগুড়ির চিকেনস নেক।কারণ উত্তর পূর্বের সাত রাজ্যের সঙ্গে ভারতের মূল ভূ-খণ্ডকে যুক্ত রেখেছে এই শিলিগুড়ি করিডর। আর এই চিকেনস নেককে টার্গেট করতে কোমর বেঁধে নেমে পডেছিল আনসারুল্লা বাংলা টিম।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Tiger Fear Update: জেলা সফরে যমুনা, বান্দোয়ানের জঙ্গলে পাড়ি সিমলিপালের বাঘিনীর

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget