এক্সপ্লোর

Tiger Fear Update: জেলা সফরে যমুনা, বান্দোয়ানের জঙ্গলে পাড়ি সিমলিপালের বাঘিনীর

West Bengal News: ১১ দিন আগে ওড়িশার সিমলাপালের জঙ্গল থেকে পালায় মহারাষ্ট্র থেকে আসা দুই বাঘিনী, জিনাত ও যমুনা।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম ছেড়ে পুরুলিয়ায় পাড়ি ওড়িশার বাঘিনী যমুনার। সকালের গতিবিধি ধরা পড়েছে বান্দোয়ানের জঙ্গলে। কাছেই পর্যটন কেন্দ্র। সতর্ক বন দফতর এবং পুলিশ।

পুরুলিয়ায় পাড়ি ওড়িশার বাঘিনীর: জেলা সফরে যমুনা। ঝাড়গ্রাম ঘুরে এবার পুরুলিয়ায় চলে গেল ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে পালিয়ে আসা বাঘিনী। গলায় পরানো রেডিও কলার ট্র্য়াক করে জানা গেছে, রবিবার সকালে তার অবস্থান বান্দোয়ানের জঙ্গলে।বন দফতরের তরফে ইতিমধ্যেই পুরুলিয়া জেলা পুলিশকে সতর্ক করা হয়েছে। কাছেই দোয়ারসিনি পর্যটন কেন্দ্র। ফলে বাড়তি সতর্ক রয়েছে পুলিশ। বাঘের জন্য খাঁচা পাতা হয়েছে। জঙ্গলপথে ১০-১২ কিলোমিটার দূরেই ঝাড়খণ্ড সীমানা। ফলে ঝাড়খণ্ডের বন দফতরের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

১১ দিন আগে ওড়িশার সিমলাপালের জঙ্গল থেকে পালায় মহারাষ্ট্র থেকে আসা দুই বাঘিনী, জিনাত ও যমুনা। ঝাড়খণ্ডে খোঁজ মেলে জিনাতের। যমুনা পাড়ি দেয় বাংলায়। শুক্রবার বেলপাহাড়ির শিমুলপালে কটাচুয়ার জঙ্গলে তার খোঁজ মেলে। দিনভর ওই এলাকায় থাকলেও, সন্ধের পর কাঁকড়াঝোড়ের ময়ূরঝর্নার জঙ্গলে পৌঁছয় বাঘিনী। গতকাল সকাল সাড়ে ৬টা নাগাদ কাঁকড়াঝোড়ের জুজুরধারা গ্রামের কাছে অবস্থান জানা গেলেও বাঘিনীকে চোখে দেখা যায়নি। ঘুম ছোটে গ্রামবাসীদের। এবার বাঘের আতঙ্ক বান্দোয়ানে।                                                                         

বন দফতর ও পুলিশের পাশাপাশি, এবার ঝাড়গ্রামে বাঘের খোঁজে নেমেছে আধা সামরিক বাহিনী। CRPF-এর ১৮৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা গতকাল থেকেই কাঁকড়াঝোড়ের বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করেছেন। সঙ্গে রয়েছে CRPF-এর স্নিফার ডগ ‘গোল্ডি’। বেলজিয়ান প্রজাতির এই স্নিফার ডগ শক্তিশালী বিস্ফোরক IED খুঁজতে যেমন সক্ষম, তেমনই ৫০০ মিটারের মধ্যে কোনও হাতি, বাঘ, সিংহের মতো বন্যপ্রাণী থাকলে, তারও হদিশ দিতে পারে। ঝাড়গ্রামে এখন পর্যটনের ভরা মরসুম। যেখানে বাঘিনী যমুনা রয়েছে বলে জানা গেছে, তার আশপাশে কয়েক কিলোমিটারের মধ্যে রয়েছে একাধিক হোম স্টে, রিসর্ট, হোটেল। আতঙ্কিত পর্যটকরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Tapsia Fire: আগুনের গ্রাসে শেষ জীবনের সঞ্চয়, হাহাকার তপসিয়ার মজদুর বস্তিতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget