এক্সপ্লোর

Shanta Paul : এর সাহায্যে জাল নথি বানিয়েই কলকাতায় জাঁকিয়ে বসেছিলেন বাংলাদেশের শান্তা, অবশেষে পুলিশের জালে 'কালপ্রিট'

শুধু তাই নয়, বাংলাদেশী হয়ে ভারতে এসে বিয়ে করে থেকেও গিয়েছিলেন শান্তা। এসবের ব্যবস্থা করে দিল কে? কোন নথির ভিত্তিতে ভারতে 'স্টার্ট আপ' শুরু করতে চেয়েছিলেন?

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : কলকাতায় ধৃত বাংলাদেশি মডেল-অভিনেত্রী শান্তা পালের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল চলতি বছরই। কিন্তু তা সত্ত্বেও ভারতেই থেকে গিয়েছিলেন তিনি। জোগাড় করে ফেলেছিলেন, জোড়া আধার কার্ড, ভোটার কার্ড, প্য়ান কার্ড। শুধু তাই নয়, বাংলাদেশী হয়ে ভারতে এসে বিয়ে করে থেকেও গিয়েছিলেন তিনি। এসবের ব্যবস্থা করে দিল কে? কোন নথির ভিত্তিতে ভারতে 'স্টার্ট আপ' শুরু করতে চেয়েছিলেন? অভিযোগ, ভুয়ো নথি দেখিয়ে হোটেল ব্যবসার জন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে লোনের জন্য আবেদনও করেছিলেন। সেই সব তথ্য অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে এল কেঁচো খুঁড়তে কেউটে। 

কী কী ভাবে জালিয়াতি করেছেন শান্তা?             

বাংলাদেশি মডেল-অভিনেত্রী শান্তা পালকে জাল নথি তৈরিতে সহযোগিতা করেছিলেন নৈহাটির এক ব্যক্তি। সোমবার অভিযুক্তকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখা। পুলিশ সূত্রে খবর, ধৃত সৌমিক দত্ত বাংলাদেশি মডেল-অভিনেত্রী শান্তা পালকে ভারতীয় পরিচয়পত্র তৈরিতে সাহায্য করেছিলেন। ট্যুরিস্ট ভিসায় এসে ওই বাংলাদেশি মহিলা বানিয়ে নিয়েছিলেন জোড়া আধার কার্ড, এমনকী প্যান কার্ডও। বিয়েও করে ফেলেন এক ভারতীয়কে। পাসপোর্ট, ভিসার মেয়াদ ফুরোলেও ভারতীয় পরিচয়পত্র বানিয়ে এদেশেই বহাল তবিয়তে থাকছিলেন শান্তা। শুধু তাই নয়, বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠাকুরপুকুর থানায় একটি প্রতারণার অভিযোগও দায়ের করেছিলেন ওই মহিলা। বাংলাদেশের মডেল-অভিনেত্রী অভিযোগপত্রে নিজেকে গলফ গ্রিন থানা এলাকার রাজেন্দ্রপ্রসাদ কলোনির বাসিন্দা বলে পরিচয় দেন।  শান্তা পালকে গ্রেফতারির পর সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। 
কীভাবে পুলিশের জালে শান্তা?               

গত ২ জুলাই, SBI-এর একটি নথির ছবি দিয়ে সোশাল মিডিয়ায় শান্ত পাল লেখেন, সব হয়ে গেছে। আমার হোটেল অথবা মোটেল খুব তাড়াতাড়িই খুলবে। 'আশান ট্রাভেলস কলকাতা অ্যান্ড বাংলাদেশ' বলে একটি ফেসবুক পেজও খুলেছিলেন এই বাংলাদেশি মডেল। এই পেজ থেকেই নিজের ব্যবসার প্রচার চালাতেন ধৃত বাংলাদেশের মডেল। সেখানে একাধিক ট্রাভেল Vlog পোস্ট করেন শান্তা পাল। অবৈধভাবে ভারতে থাকা এই মডেল পৌঁছে গেছিলেন সিকিমের ভারত-চিন সীমান্ত নাথুলা পাসে। সম্প্রতি পার্কস্ট্রিট থানায় দায়ের হওয়া একটি প্রতারণার অভিযোগের তদন্তে নেমে শান্তা পালের খোঁজ মেলে। তারপরেই তাঁকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখা। তারপরই একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget