এক্সপ্লোর

Bangladesh News: অবশেষে জেল মুক্তি, বাংলাদেশ থেকে ফিরছেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী

South 24 Parganas: বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরতে চলেছেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: চাপের মুখে মামলা প্রত্যাহার। বাংলাদেশ থেকে ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ফেরত পাঠাচ্ছে ইউনূস সরকার। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জলসীমানা পেরিয়ে সুন্দরবনের ওই মৎস্যজীবীরা বাংলাদেশে ঢুকে পড়ে বলে অভিযোগ ওঠে। তাদের গ্রেফতার করে বাংলাদেশ নৌবাহিনী। 

মৎস্যজীবীকে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ: অবশেষে প্রতীক্ষার অবসান। বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরতে চলেছেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। মৎস্যজীবী সংগঠনের তরফে জানানো হয়েছে, গত অক্টোবর মাসে গভীর সমুদ্রে মাছ ধরতে কাকদ্বীপ থেকে রওনা দেয় ৬টি ট্রলার। আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের জলসীমার মধ্যে ঢুকে পড়ার অভিযোগ ওঠে ৯৬ জন মৎস্যজীবীদের বিরুদ্ধে। ধরপাকড় চলাকালীন জলে ঝাঁপ দিলে একজনের মৃত্যু হয়। বাকি ৯৫ জনকে গ্রেফতার করে বাংলাদেশের নৌবাহিনী। তারপর থেকে বাংলাদেশের মংলা ও পটুয়াখালি জেলে বন্দি ছিলেন ভারতীয় মৎস্যজীবীরা। কয়েকদিন আগে নবান্নে বসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, "৯৫ জন যে বাংলাদেশের জেলে আছে, সেটা আমরা জানি। কাল-পরশুর মধ্যেই ফিরে আসবে।''

বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যেই গত ৯ ডিসেম্বর ঢাকায় গিয়ে বৈঠক করেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। এরপর বাংলাদেশের জেলে আটক ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করা হয়। জেলমুক্তির জন্য আদালতে আবেদন জানায় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের জেলে আটক ভারতীয় মৎস্যজীবীদের বাড়ি ফেরার খবরে স্বস্তি বোধ করছেন তাঁদের আত্মীয়-পরিজনেরা। কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ থেকে ওই মৎস্যজীবীরা রাজ্যে ফিরবেন। অন্যদিকে, ভারতের জল সীমানায় ঢুকে পড়া বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবীকেও ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে ফের অসম STF-এর জালে ধরা পড়েছে আনসারুল্লা বাংলা টিমের আরও এক জঙ্গি। রবিবার অসমের কোকড়াঝাড় থেকে গাজি রহমানকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, গ্রেফতারি এড়াতে পরিচয় বদলের চেষ্টা করেছিল ওই জঙ্গি। অত্যাধুনিক অস্ত্র উদ্ধার নিয়ে তাকে জেরা করা হবে। জানতে চাওয়া হবে কোথা থেকে IED-প্রশিক্ষণ মিলেছিল? পাকিস্তান বা বাংলাদেশে গিয়ে এরা প্রশিক্ষণ নিয়েছিল কি না? এই নিয়ে অপারেশন প্রঘাতে মোট ১২ জন জঙ্গিকে গ্রেফতার করল অসম পুলিশের STF.

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Duare Sarkar: দুর্গম এলাকায় ফের দুয়ারে সরকার, কবে হবে? তারিখ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget