এক্সপ্লোর

Bangladeshi Arrested: মুর্শিদাবাদ থেকে ফের গ্রেফতার ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী, ধৃত তাঁদের সাহায্যকারী আরও ১

Bangladeshi Infiltration: মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনা এই প্রথম বা নতুন নয়। এর আগেও এই জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার হয়েছেন অনুপ্রবেশকারী বাংলাদেশিরা।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদে ফের গ্রেফতার বাংলাদেশি। মুর্শিদাবাদের লালগোলায় পুলিশের জালে ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী। অনুপ্রবেশে সহায়তা করায় গ্রেফতার এক ভারতীয়ও। মঙ্গলবার গভীর রাতে লালগোলার তারানগরে অভিযান চালায় পুলিশ। জানা গিয়েছে, ধৃত ৪ জন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। 

মঙ্গলবার রাতে লালগোলার সীমান্তবর্তী রামনগর এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদেশে ঢোকার জন্য তাদের সহায়তাকারী হিসেবে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশ থেকে ওই চারজনকে এদেশে আসতে সাহায্য করেছিল আরও ৩ জন। তাদের খোঁজেও চলছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ধৃত চারজন গত পরশু লালগোলা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। কী কারণে তাঁরা অনুপ্রবেশ করেছিলেন তা তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ। আজ ধৃতদের আদালতে পেশ করে ৭ দিনের পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে। কী কারণে বাংলাদেশ থেকে এই চারজন ভারতে ঢুকেছিলেন, এদেশে ঢুকতে তাঁদের কে বা কারা সাহায্য করেছিল, কেন করেছিল - সবদিকই খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করবে পুলিশ।              

মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনা এই প্রথম বা নতুন নয়। এর আগেও এই জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার হয়েছেন অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। যেমন কয়েকদিন আগেই মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয়েছিলেন ৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। একদিন গ্রেফতার করা হয়েছিল এই ৬ জনকে। মুর্শিদাবাদের রানিনগরের কালীনগর থেকে পাকড়াও করা হয় ৪ বাংলাদেশিকে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা বাংলাদেশের রাজশাহির বাসিন্দা। অন্যদিকে, ডোমকল থেকেও গ্রেফতার করা হয় ২ বাংলাদেশিকে। ধৃত ২ জন বাংলাদেশের করিমগঞ্জের বাসিন্দা বলে জানা যায় পুলিশ সূত্রে। ধৃতদের থেকে বাংলাদেশের মোবাইল ফোন ও সিম কার্ড মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছিল। মুর্শিদাবাদ থেকে ধৃত ৬ বাংলাদেশি কাজের সন্ধানে ভারতে এসেছিলেন বলে জানা যায় পুলিশ সূত্রে। 

গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রানিনগর এবং ডোমকলে তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ। রানিনগরের কালীনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাড়ুরডাঙা এলাকায় হানা দিয়ে ৪ জনকে পাকড়াও করা হয়। ধৃতরা বাংলাদেশের রাজশাহির গোদাগাড়ি থানা এলাকার বাসিন্দা। অন্যদিকে, ডোমকলের ভাতশালা মোড় থেকে আরও দুই বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ২ জন বাংলাদেশের করিমগঞ্জ জেলার কিশোরগঞ্জের বাসিন্দা।                    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও, এবার কোন পথে?
তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও, এবার কোন পথে?
Manish Gupta: ২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, বললেন,
২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, বললেন, "রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী"
West Bengal Live Blog: তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ইস্তফা দিয়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ
তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ইস্তফা দিয়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget