এক্সপ্লোর

Bangladeshi Infiltration: কেউ এসেছেন দালাল ধরে, কেউ বা কাঁটাতার পেরিয়ে, সরকার বদল হতেইঅনুপ্রবেশকারীদের দেশে ফেরার হিড়িক

Bangladeshi Infiltrators: কেউ সাত বছর, কেউ বা এক যুগ ধরে থাকছেন এরাজ্যে! রাজ্যে সরকার বদল হতেই ফের বাংলাদেশে পালানোর জন্য হুড়োহুড়ি পড়ে গেছে অনুপ্রবেশকারীদের মধ্যে।

কলকাতা: কেউ করতেন রাজমিস্ত্রীর কাজ, কেউ চালাতেন রিক্সা, তবে এবার পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রবেশে (Bangladeshi Infiltration) 'জিরো টলারেন্স' নীতির জেরে বাংলাদেশ সীমান্তে বাড়ছে ভিড়। SIR-এর আগে দেখা গিয়েছিল যে ছবি, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে ফের সেই ছবিই দেখা যাচ্ছে।

এবার অনুপ্রবেশকারীদের হঠাতে সরকারের তৎপরতার মধ্য়েই এ দেশ ছেড়ে ও দেশে ফেরার তৎপরতা। তড়িঘড়ি দেশে ফিরলে বাঁচা যায়. একদিকে সীমান্তে কাঁটাতার বসাতে BSF-কে জমি হস্তান্তর শুরু হয়ে গেছে। অন্য়দিকে অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার খোলা হচ্ছে! এই পরিস্থিতিতে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশিদের মধ্যে এবার ফেরার তাড়া। সোমবারের পর মঙ্গলবারও উত্তর ২৪ পরগনার হাকিমপুর চেকপোস্টে দেখা গেল এই ছবি।

কেউ দালাল ধরে, কেউ বা কাঁটাতার পেরিয়ে ঢুকে পড়েছিলেন। তারপর এক বছর, কেউ সাত বছর, কেউ বা এক যুগ ধরে থাকছেন এরাজ্যে! যেমন খুলনার বাসিন্দা ওবায়দুল। তিনি শিকার করে নিচ্ছেন পাসপোর্ট ছাড়াই এদেশে আসেন তিনি। তবে এখন বাধ্য হয়েই ফিরছেন তিনি। 'চলে যাচ্ছি এখন সরকার থাকতে দিচ্ছে না তাই', ওয়াবদুল।

বছর দু'য়েক আগে সীমান্ত পেরিয়ে এসেছিলেন। বাংলাদেশের নাগরিক সিরাজুল, সাতক্ষীরায় দিয়ে নীচে দিয়ে পার হয়ে এসেছিলেন। এদেশেই ছিলেন এক বছরের মতো। তবে এখন দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। খুলনা থেকে আসা আরেক অনুপ্রবেশকারী এখানেই রং মিস্ত্রী, জঙ্গল সাফাইয়ের কাজ করতেন। তিনি জানান, ‘এখানে থাকতাম দুর্গানগরে। এক বছর হয়ে গেছে। এখন ফিরে যাচ্ছি, সরকার বলছে দেশের মানুষ দেশে চলে যাও।’

খুলনার মহম্মদ রাজ্জাক, প্রায় ৮ বছর ধরে থাকতেন উত্তর ২৪ পরগনার শাসনে। তাঁকে বলতে শোনা যায়, ‘এই ৭-৮ বছর আগে। এমনি চলে এসেছিলাম। পাসপোর্ট ছিল না গো বাবা।’ BSF বাধা দেয়নি? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তখন পার হলাম, এদিক সেদিক করে ওই...‘

চোদ্দ পুরুষের বাস পদ্মাপারে! এমন লোকজনও  বেআইনিভাবে ভারতে ঢুকে আধার কার্ড তৈরি করে ফেলেছিলেন, যেমন যশোরের মোশারফ। তিনি জানান, ‘১০-১৫ বছর। কাগজ কুড়াতাম, রিকশ চালাতাম। পুলিশ ধরত। একজন বলল, পুলিশের অত্যাচার, কোনও তোর ডকুমেন্ট নেই। তুই এখানে থাকতে পারবি না। একটা ডকুমেন্ট করিয়ে নে। তাই অনলাইনে করলাম। আমি কোনওদিন ভোট দিইনি। শুধু আধার কার্ডটা করেছি।

বাংলাদেশের যশোরের বাসিন্দা মহম্মদ ফিরোজ। ৪ বছর আগে ধামাখালি হয়ে পশ্চিমবঙ্গে ঢোকেন। থাকতেন মেটিয়াবুরুজে। তাঁর দাবি তিনি ধামাখালি দিয়ে লোকজনের সঙ্গে বর্ডার পার করে এদেশে চলে আসেন। তিনি বলেন, ‘এই জায়গায় NRC শুরু হয়েছে। আমাদের তো কিছু নেই। আমাদের কোনও প্রমাণ নেই। আমাদের কোনও... বেআইনি ভাবে...’

গত দেড় বছর ধরে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় থাকতেন বাংলাদেশের হোসেন আলি বিশ্বাস। রাজ্যে হোল্ডিং সেন্টার তৈরির ঘোষণা হতেই দেশে ফিরছেন তিনিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Advertisement

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget