এক্সপ্লোর

Bankura : উৎকণ্ঠায় বাঁকুড়ার পুরুষোত্তমপুর, যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে যাওয়া গ্রামের ৭ তরুণ-তরুণীর

রবিবার শেষবার তাঁদের পরিবার যোগাযোগ করতে পেরেছিল

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : মেঘভাঙা বৃষ্টি, ধস, হড়পা-বান। ফের প্রকৃতির রুদ্ররূপে লন্ডভন্ড দেবভূমি। ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬ জনের। আর সেই সব ছবি টিভিতে দেখে উৎকণ্ঠা বাড়ছে বাঁকুড়ার পুরুষোত্তমপুর গ্রামের একাধিক পরিবারের। স্থানীয় সূত্রে খবর, নবমীর দিন উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়েছেন এই গ্রামের ৭ তরুণ-তরুণী। কারও সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বেগে বাবা-মায়েরা। খবরের আশায় দ্বারস্থ হয়েছেন পুলিশের।

বাঁকুড়ার আগড়দা পুরুষোত্তমপুর গ্রামের বাসিন্দা সবুজ বরণ মন্ডল, অরণ্য দেব মন্ডল, পুষ্পেন মন্ডল,  বিকাশ রায়, ত্রিপুরারি কুন্ডু, মৃত্যুঞ্জয় পাল ও অন্বেষা সিং পাল হাতে অবসর সময় পেলেই বেরিয়ে পড়েন পাহাড়ে। এই সাত জনের মধ্যে বিকাশ রায় চাইল্ড ডেভলপমেন্ট অফিসার। বাকি ৬ জনই পেশায় শিক্ষক। চলতি বছর পুজোর সময় নবমীর দিন ট্রেকিংয়ের উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের আরও আট জনের পাশাপাশি এই সাত জন বেরিয়ে পড়েন উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। মোট পনেরো জন ট্রেকার দলের ট্রেকিং করার কথা ছিল উত্তরাখণ্ডের হারকিদুন থেকে রুইনসারা তাল পর্যন্ত।

আবহাওয়া ভালো থাকায় রবিবার হারকিদুন থেকে রুইনসারা তালের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করে দলটি। ট্রেকিং শুরুর আগে সকলেই পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। কিন্তু তারপর থেকে আর তাঁদের সাথে যোগাযোগ করতে পারছেন না পরিবারের লোকজন। গত তিনদিন ধরে কোনও খবর না পেয়ে শেষপর্যন্ত খবর পাওয়ার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিভাবকরা। ট্রেকিং-এ যাওয়া তরুণ-তরুণীদের খোঁজ পেতে উত্তরাখণ্ড প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে।

এদিকে, পুজোয় উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচেছেন ১৪ জন বাঙালি পর্যটক। প্রবল বৃষ্টি ও ধসের জেরে তাঁরা আটকে পড়েন। সবাই সুস্থ থাকলেও, কবে বাড়ি ফিরবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আরও পড়ুন- উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি-ধস, আটক ১৪ জন বাঙালি পর্যটক

দেখুন ছবিতে- দেবভূমে ফের দুর্যোগ, প্রকৃতির রুদ্ররূপের নিশান উত্তরাখণ্ডজুড়ে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget