এক্সপ্লোর

Howrah: উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি-ধস, আটক ১৪ জন বাঙালি পর্যটক

প্রকৃতি কতটা ভয়ঙ্কর, সর্বগ্রাসী হতে পারে তা আরও একবার টের পেল উত্তরাখণ্ড।

সুনীত হালদার, হাওড়া: পুজোয় উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ১৪ জন বাঙালি পর্যটক। প্রবল বৃষ্টি ও ধসের জেরে তাঁরা আটকে পড়েন। সবাই সুস্থ থাকলেও, কবে বাড়ি ফিরবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

প্রকৃতি কতটা ভয়ঙ্কর, সর্বগ্রাসী হতে পারে তা আরও একবার টের পেল উত্তরাখণ্ড। আর এই পাহাড়ি রাজ্যে পুজোর ছুটি কাটাতে গিয়ে, বিপদে পড়েছেন হাওড়া থেকে যাওয়া ১৪ জন পর্যটকের দল। সোমবার রাতে পর্যটকদের ফেরার ট্রেন ছিল কাঠগোদাম স্টেশন থেকে। কিন্তু, প্রবল বৃষ্টিতে কাঠগোদাম ফেরার রাস্তায় বড়সড় ধস নামে। আটকে পড়েন সবাই। বিপদের সময় ওই পর্যটকদের পাশে দাঁড়ান স্থানীয়রা। আপাতত তাঁদের আশ্রয়ে রয়েছেন তাঁরা। কিন্তু ঘরে ফিরবেন কীভাবে? দেখা দিয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা।

গত সপ্তমীর দিনে হাওড়ার কোনা থেকে ১৪ জনের একটি দল উত্তরাখণ্ডে বেড়াতে গেছিলেন। হাওড়ার আমতা ও কলকাতার বাসিন্দাও ছিলেন। ওই পর্যটকরা নৈনীতাল, আলমোরা রানীক্ষেত হয়ে কাঠগুদাম থেকে ফেরার ট্রেন ধরার কথা ছিল । সেইমতো গতকাল যখন তারা গাড়ি করে রানীক্ষেত থেকে কাঠগোদামের দিকে যাচ্ছিলেন সেই সময় কাচছি ধাম এলাকায় পাহাড়ি ধসের কবলে পড়েন বলে জানিয়েছেন আটকে পড়া যাত্রীরা। 

ধসের পাশাপাশি প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিতে গাড়িতে আটকে পড়েন ওই পর্যটকরা। শেষমেষ উপায় না দেখে তারা গ্রামবাসীদের সহায়তায় তাদের বাড়িতে গ্রামে রাত কাটান। তাদের আগামীকাল অর্থাৎ বুধবার সকালে বাড়ি ফেরার কথা থাকলেও কাঠগুদাম স্টেশন থেকে ট্রেন ধরতে না পারার কারণে তারা বাড়ি ফিরতে পারছেন না। হাওড়ার কোনায় বাড়ির লোকের কাছে এই খবর পৌঁছালে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফোনে ভালোভাবে কথা বলাও যাচ্ছে না বলে জানিয়েছেন পর্যটকদের বাড়ির লোকজন। এখন বাড়ির লোকজন উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। তারা চাইছেন রাজ্য সরকার কিছু ব্যবস্থা নিক যাতে ঘরের লোক ঘরে ফিরে আসেন।

আটকে পড়া পর্যটক কৃষ্ণ গোস্বামী বলেন, "এমনভাবে আটকে পড়ি আর বেরোতে পারিনি। স্থানীয় কয়েকজন তাদের মতো করে নিয়ে ঘরে আনে, জামা কাপড় দেয়। এখন তাদের ঘরে আশ্রয় নিয়ে আছি। বৃষ্টি অঝোরে হয়েই যাচ্ছে। কীভাবে কাঠগোদাম গিয়ে পৌঁছাব। নতুন করে টিকিট কাটব ভরসা পাচ্ছি না?"পর্যটকরা প্রত্যেকেই সুস্থ আছেন। রাজ্য প্রশাসনের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget