এক্সপ্লোর

Bankura: বাঁকুড়ায় গন্ধেশ্বরী নদীর ওপর সেতু তৈরির কাজে ঢিলেমির অভিযোগ, শুরু রাজনৈতিক তরজা

Bankura News: কাটমানির কারণেই প্রতিবছর অস্থায়ী সেতু তৈরি করা হয়, অভিযোগ বিজেপির। দ্রুত তৈরি হবে দীর্ঘস্থায়ী কাঠের সেতু, আশ্বাস বাঁকুড়া পুরসভার।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: চার বছর আগে ভেঙে গিয়েছে বাঁকুড়ায় গন্ধেশ্বরী নদীর সেতু। বাঁকুড়া পুরসভার উদ্যোগে শুরু হয়েছে অস্থায়ী কাঠের সেতু তৈরির কাজ। কিন্তু কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। এখনও পর্যন্ত একটি পিলারও তৈরি হয়নি। নতুন সেতু তৈরি না হওয়ায় সমস্যায় পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। কাটমানির কারণেই প্রতিবছর অস্থায়ী সেতু তৈরি করা হয়, অভিযোগ বিজেপির। দ্রুত তৈরি হবে দীর্ঘস্থায়ী কাঠের সেতু, আশ্বাস পুরসভার।

 ২০১৭-র বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বাঁকুড়া শহরের সঙ্গে বাঁকুড়া ২ নম্বর ব্লকের সংযোগকারী গন্ধেশ্বরী নদীর সেতু। ২০১৮-র গোড়ায় শুরু হয় নতুন সেতু তৈরির কাজ। অভিযোগ, বছর গড়ালেও সেতু তৈরির কাজ সেভাবে এগোয়নি। ফলে যাতায়াতে সমস্যায় পড়েছেন বাঁকুড়া ২ নম্বর ব্লকের কয়েক হাজার বাসিন্দা। শহরে যাতায়াত করতে হচ্ছে ঘুরপথে। 

বাঁকুড়া শহরের পাশ দিয়ে বয়ে গেছে গন্ধেশ্বরী নদী। সেই নদীর উপর ছিল একটি সেতু। ২০১৭ সালের বন্যায় সেই সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর স্থানীয় মানুষ অন্য একটি স্থায়ী ও উঁচু সেতুর দাবি জানান। স্থানীয় মানুষের সেই দাবি মেনে পুরনো সেতুটিকে ভেঙে ২০১৮ সাল থেকে গন্ধেশ্বরী নদীর উপর সেতু তৈরির কাজ শুরু হয়। কিন্তু কাজ এতটাই ধীরগতিতে চলছে যে সেতুর একটা পিলারও এখনও পর্যন্ত উঠল না।

গন্ধেশ্বরী নদীর আশেপাশে শতাধিক গ্রাম রয়েছে। কয়েক হাজারেরও বেশি মানুষ নিয়মিত যাতায়াত করেন। অফিস-আদালত, স্বাস্থ্যকেন্দ্রে যেতে হলে স্থানীয় বাসিন্দাদের হয় গন্ধেশ্বরী সতীঘাটের অস্থায়ী সেতু পারাপার করতে হয়, না হলে ৬ কিলোমিটার ঘুরপথে বাঁকুড়া শহরে আসতে হয়। বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক ধরে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।

স্থানীয় বাসিন্দাদের কথা ভেবে বাঁকুড়া পুরসভার তরফ থেকে প্রতি বছর ১০ লক্ষ টাকা ব্যয় করে অস্থায়ী রাস্তা করা হয়। প্রতি বছর বর্ষা এলেই গন্ধেশ্বরী নদীর জলের তোড়ে ভেঙে যায় সেই অস্থায়ী রাস্তা। কিন্তু এ বছর বাঁকুড়া পুরসভা স্থানীয় মানুষের কথা মাথায় রেখে শুরু করল কাঠের সেতুর তৈরির কাজ।

এই সেতু তৈরি নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, কাটমানির ভাগ নিতেই স্থায়ী সেতু তৈরি নিয়ে চলছে গড়িমসি। বিজেপি রাঢ়বঙ্গ জোনের আহ্বায়ক পার্থ কুণ্ডুর অভিযোগ, ‘বছর বছর সরকারি টাকা তছরুপ হচ্ছে। কাটমানির ভাগ পাওয়ার জন্যই এই ব্যবস্থা। পাকা সেতু তৈরির কাজে ঢিলেমি করা হচ্ছে কেন?’

বাঁকুড়া পুরসভার পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বাঁকুড়া পুরসভার প্রশাসক অলকা সেন মজুমদার বলেছেন, ‘গন্ধেশ্বরী নদীর ওপর কাঠের সেতু তৈরি হচ্ছে। করোনার জন্যে কাজে দেরি হচ্ছে। এবার দীর্ঘস্থায়ী কাঠের সেতু তৈরি হচ্ছে।’

সেতু তৈরির কাজ খতিয়ে দেখতে বুধবার এলাকায় যান বাঁকুড়া পুরসভার প্রশাসক। রাজনৈতিক তরজায় সেতু তৈরির কাজ যেন আর না পিছোয়, আপাতত সেটাই চান বাঁকুড়া ২ নম্বর ব্লকের বাসিন্দারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget