এক্সপ্লোর

Didir Doot: খারাপ রাস্তা, আর পানীয় জলের সমস্যা! বাঁকুড়া ও মুর্শিদাবাদে ক্ষোভের মুখে 'দিদির দূত'-রা

বাঁকুড়া, মুর্শিদাবাদে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের ২ বিধায়ক। ফের ক্ষোভের মুখে অরূপ চক্রবর্তী ,ক্ষোভের মুখে জীবনকৃষ্ণ সাহা

পূর্ণেন্দু সিংহ, রাজীব চৌধুরী ও অনির্বাণ বাগচী,  বাঁকুড়া, মুর্শিদাবাদ: জেলায় জেলায় দিদির দূতেদের (Didir Doot) ঘিরে অব্যাহত ক্ষোভ-বিক্ষোভ। বাঁকুড়া (Bankura) ও মুর্শিদাবাদে (Murshidabad) ক্ষোভের মুখে পড়লেন ২ তৃণমূল বিধায়ক। এ দিন ফের, দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখে শোনা গেল তৃণমূল নেতাদের বেধে রাখার দাওয়াইয়ের কথা! নির্বাচনে ধাক্কা খেয়েও শিক্ষা হয়নি, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। 

ক্ষোভের মুখে তৃণমূলের ২ বিধায়ক: দুই জেলা, কিন্তু অভিযোগ একই। খারাপ রাস্তা, আর পানীয় জলের সমস্যা। তা নিয়েই বাঁকুড়া, মুর্শিদাবাদে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের ২ বিধায়ক। ফের ক্ষোভের মুখে অরূপ চক্রবর্তী ,ক্ষোভের মুখে জীবনকৃষ্ণ সাহা

কোথাও অসন্তোষ! কোথাও অনুন্নয়ন নিয়ে প্রশ্ন! সোমবারও দিদির দূতেদের ঘিরে ক্ষোভ-বিক্ষোভের ছবিটা বদলাল না। এদিন, বাঁকুড়ার তালডাংরার গুন্নাথ গ্রামে দিদির দূত হিসেবে যান স্থানীয় তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। রাস্তা, পানীয় জলের সমস্যা নিয়ে তৃণমূল বিধায়কের কাছে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। 

মুর্শিদাবাদে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন বড়ঞার তৃণমূল বিধায়কও। ভরতপুরের জজানে দিদির দূত জীবনকৃষ্ণ সাহাকে ঘিরে খারাপ রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। দিকে দিকে যখন, তৃণমূলের দিদির দূতেদের ঘিরে ক্ষোভ-বিক্ষোভ বাড়ছে। তখন, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির মুখে ফের শোনা গেল বেধে রাখার দাওয়াইয়ের কথা! বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কথায়, উত্তর দিতে হবে। কাজ কেন হয়নি। আমি তো বলেছি, জনতা সজাগ আছে। পাবলিক জিজ্ঞাসা করছে। সেই জন্য বেধে রাখা উচিৎ। আমি তো বলেছি, জল দেয় না, আপনারা ওদের বেধে রাখুন। জল দেবেন না।

তৃণমূলের সোশ্য়াল মিডিয়া সেলের ইনচার্জ  দেবাংশু ভট্টাচার্য বলছেন, এই ধরনের কথার জন্যই বিখ্য়াত। নির্বাচনে ধাক্কা খেয়েও শিক্ষা হয়নি। আমরাও তো বলতে পারি, গ্রামের মানুষকে, বিজেপির লোক বাড়িতে এলে জিজ্ঞেস করুন, ৪০০ টাকার রান্নার গ্য়াস কেন ১২০০টাকায় কিনতে হচ্ছে? বিজেপির লোককে যদি তাদের টাকা-পয়সা মানুষ দাবি করে ভাল হবে? স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একটু চিকিৎসা করিয়ে নিন

এদিনই মুর্শিদাবাদের বড়ঞায় কেন্দ্রীয় প্রকল্পের কাজ পরিদর্শনের এসে বিক্ষোভের মুখে পড়েন ন্যাশনাল লেভেল মনিটরিং টিমের সদস্যরা।

আরও পড়ুন: Mid Day Meal Controversy: 'টুপি, গ্লাভস, অ্যাপ্রন পরে মিড ডে মিলের কাজ' কেন্দ্রীয় প্রতিনিধিদের দেখাতে 'একদিনের তৎপরতা' স্কুলে?

সেরা শিরোনাম

উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget