এক্সপ্লোর

Mid Day Meal Controversy: 'টুপি, গ্লাভস, অ্যাপ্রন পরে মিড ডে মিলের কাজ' কেন্দ্রীয় প্রতিনিধিদের দেখাতে 'একদিনের তৎপরতা' স্কুলে?

উত্তরের রাজারহাট থেকে দক্ষিণের কালিকাপুর। রাজ্য সরকার নির্দেশিত, দুই ২৪ পরগনার দুই প্রাপ্তের তিন স্কুল, সরজমিনে ঘুরে দেখলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।

পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: রাজ্য সরকার (State Government) নির্দেশিত, দুই ২৪ পরগনার  তিনটি স্কুল সরেজমিনে ঘুরে দেখলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। দেখা গেল যাবতীয় নিয়ম মেনেই মিড ডে মিলের কাজ চলছে। কিন্তু সারা বছরই কি এই ছবি দেখা যায়, উঠল সেই প্রশ্নও। 

সরজমিনে কেন্দ্রীয় প্রতিনিধিরা: উত্তরের রাজারহাট থেকে দক্ষিণের কালিকাপুর। রাজ্য সরকার নির্দেশিত, দুই ২৪ পরগনার দুই প্রাপ্তের তিন স্কুল, সরজমিনে ঘুরে দেখলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। স্কুলে গিয়ে দেখা গেল, মাথায় টুপি, হাতে গ্লাভস। গায়ে অ্যাপ্রন পরে, মিড ডে মিলের কাজ করছেন কর্মীরা।

প্রতিনিধিদের দেখাতেই তৎপরতা? কিন্তু সারা বছরই কি স্কুলে এই ছবিটাই দেখা যায়? আদৌ এভাবে মিড ডে মিল তৈরি ও পরিবেশন করা হয়? নাকি, স্কুলে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা আসবেন বলে এই তৎপরতা? সোমবার, সোনারপুরের আচার্য প্রফুল্লনগর অতুলকৃষ্ণ রায় বিদ্যায়তন ফর গার্লস হাইস্কুলে যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।

স্কুলের পরিস্থিতি ঘুরে দেখেন তাঁরা। কথা বলেন, পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে। এর আগে, রাজ্য সরকারের নির্দিষ্ট দক্ষিণ ২৪ পরগনার কালিকাপুর বাসন্তীদেবী বালিকা বিদ্যালয়ে আসেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। ঘুরে দেখেন স্কুল। কোথায় রান্না হয় তাও ঘুরে দেখেন তাঁরা।পড়ুয়াদের পুষ্টি ঠিক আছে কি না দেখতে, যন্ত্র নিয়ে এসে ওজন-উচ্চতা মেপে দেখা হয়।

দেখা যায়, এখানেও মিড ডে মিলের কর্মীদের মাথায় নতুন টুপি, পরনে রয়েছে নতুন অ্যাপ্রোন। সকালে বিকাশ ভবনের বৈঠকের পর, প্রথমে উত্তর ২৪ পরগনার রাজারহাট বনমালীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আসেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। সেখানে, গিয়ে দেখা গেল, ঝাঁ চকচকে স্কুল। হাতে গ্লাভস মাথায় টুপি পরে মিড ডে মিলের রান্না হচ্ছে। ক্লাসরুমে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। যেখানে মিড ডে মিলের রান্না হয় যেখানে পড়ুয়াদের খেতে দেওয়া হয়, তা ঘুরে ঘুরে দেখেন তাঁরা।

কর্মীদের সঙ্গে কী কথোপকথন? মিড ডে মিলের কর্মীর কাছে, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা জানতে চান, কত কেজি চাল রান্না হচ্ছে? বাচ্চাদের জন্য কত গ্রাম করে চাল নেওয়া হয়? উত্তরে মিড ডে মিলের কর্মী বলেন, পড়ুয়া পিছু ১০০ গ্রাম করে চাল নেওয়ার কথা। এ দিন কত কেজি চাল রান্না হচ্ছে, তা জানতে চাইলে, উত্তরে মিড ডে মিলের কর্মী বলেন ৭ কেজি। তখন কেন্দ্রীয় প্রতিনিধি বলেন, কেন? উত্তরে, মিড ডে মিলের কর্মী বলেন, বাচ্চারা তো বেশি খায় না, তাই।

এর পাশাপাশি, মিড ডে মিলের কর্মীর কাছে জানতে চাওয়া হয়, সব দিন মাথায় এগুলো পরেন, হাতে গ্লাভস পরেন? উত্তরে তিনি বলেন হ্যাঁ। তিন স্কুল পরিদর্শেনর পর সন্ধেয় নিউটাউনের হোটেলে ফিরে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?
তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?
Madan Vs Abhishek: '২ ঘণ্টার মধ্যে তুই এই জনসভায় এসে বল...', মদনের তোপ অভিষেককে, আর কী বললেন কামারহাটির বিধায়ক
'২ ঘণ্টার মধ্যে তুই এই জনসভায় এসে বল...', মদনের তোপ অভিষেককে, আর কী বললেন কামারহাটির বিধায়ক
West Bengal News Live: দিদি শুধু অভিষেক-অভিষেক করলে তো মুশকিল, ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দিদি শুধু অভিষেক-অভিষেক করলে তো মুশকিল, ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari On DA : ' পুজোর মাসেই DA-র টাকা অ্যাকাউন্টে ', বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
' পুজোর মাসেই DA-র টাকা অ্যাকাউন্টে ', বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Assam News : একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Online Jewellery Shopping : অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
TMC Leader Arrested: একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Embed widget