এক্সপ্লোর

Bankura: লরির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, বাঁকুড়ায় পথ অবরোধ বিক্ষুব্ধ বাসিন্দাদের

Bankura News: উত্তেজিত জনতা এই সময় ওই সড়কের উপর দিয়ে যাতায়াতকারী ৬ টি গাড়িতে ভাঙচুর চালায় বলেও অভিযোগ। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। 

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: সাত সকালে দুর্ঘটনা। বাঁকুড়ার (Bankura) পুয়াবাগানের কাছে লরির (Lorry Accident) ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনার পরে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধ এলাকাবাসী একের পর এক গাড়ি ভাঙচুর করতে শুরু করেন।

আজ সকালে লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার পুয়াবাগানের কাছে। দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা পথ অবরোধ করেন। এর পাশাপাশি ওই সড়কের উপর দিয়ে যাওয়া একের পর এক গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬০ এ জাতীয় সড়কের উপর আজ পুয়াবাগান মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। আচমকাই ধলডাঙ্গা থেকে পুয়াবাগানের দিকে যাওয়া একটি বেপোরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয় স্থানীয় এক সাইকেল আরোহীর। দুর্ঘটনায় ওই ব্যাক্তির মৃত্যুর পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আশপাশের গ্রাম থেকে উত্তেজিত জনতা ঘটনাস্থলে হাজির হন। সেখানে এসে তাঁরা যানবাহনের গতি নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন। বিক্ষোভও দেখাতে থাকেন। উত্তেজিত জনতা এই সময় ওই সড়কের উপর দিয়ে যাতায়াতকারী ৬ টি গাড়িতে ভাঙচুর চালায় বলেও অভিযোগ। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন: App Cab Regulation : বেঁধে দেওয়া হল ভাড়া, অ্যাপ ক্যাবে নিয়ন্ত্রণের পথে হাঁটল রাজ্য সরকার

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মারিশদার দইসাইয়ের কাছেও জাতীয় সড়কে (National Highway) লরির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ (Lorry Auto Accident) হয়। ঘটনাস্থলেই অটো চালক-সহ ২ জনের মৃত্যু হয়। আহত ৭। এরপরই উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। শুরু হয় বিক্ষোভ। সকাল সোয়া ৭টা নাগাদ ১১৬-র বি জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। কাঁথি থেকে মেচেদাগামী লরির সঙ্গে উল্টোদিক থেকে আসা অটোর সংঘর্ষ হয়। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরি চালক পলাতক। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget