এক্সপ্লোর

App Cab Regulation : বেঁধে দেওয়া হল ভাড়া, অ্যাপ ক্যাবে নিয়ন্ত্রণের পথে হাঁটল রাজ্য সরকার

West Bengal Transport Department : বুক করার পর গাড়ি ক্যানসেল করলে ভাড়ার ১০% ক্যানসেল ফি দিতে হবে যাত্রীকে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : অ্যাপ ক্যাব (App Cab) নিয়ন্ত্রণের পথে হাঁটল রাজ্য সরকার (West Bengal Government)। ভাড়া বেঁধে দিল পরিবহণ দফতর (West Bengal Tranport Deaprtment)। সরকারি নির্দেশ মতো, সর্বাধিক বেস ফেয়ার হবে ৫৬ টাকা ২৫ পয়সা। সর্বাধিক প্রতি কিমি (Maximum Price per K.M.) নেওয়া যাবে ২৮ টাকা। চালক যেখান থেকে যাত্রীকে (Passenger) তুলবেন তা ৩ কিলোমিটারের বেশি হলে তবেই নেওয়া যাবে তার চার্জ। বুক করার পর গাড়ি ক্যানসেল (Cancellation Fee) করলে ভাড়ার ১০% ক্যানসেল ফি দিতে হবে যাত্রীকে।

পাশাপাশি, প্রতি গাড়িতে থাকতেই হবে ভেহিক্যাল ট্র‍্যাকিং সিস্টেম (Vehichle Tracking System)। চালকের থাকতে হবে ২ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা। সরকার স্পষ্ট করে দিয়েছে, রাজ্যেই থাকবে পরিষেবার ডেটা সার্ভার (Data server)। যাতে সরকার প্রয়োজনে সেই ডেটা দেখতে পায়। ডেটা থাকবে কমপক্ষে ৩ মাস, সর্বাধিক ২ বছর। চালকদের ৫ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা দিতে হবে সংস্থাকে। পরিবহণ দফতরের দাবি, দেশে প্রথম অ্যাপ ক্যাব নিয়ন্ত্রণ করল এই রাজ্য।

প্রসঙ্গত, কিছুদিন আগে রাজ্য সরকার ট্রাফিক বিধি ভাঙার জরিমানা এক লাফে কয়েক গুণ বাড়িয়েছে। ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, পারমিট এবং বিমা, বৈধ নথি ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় নামলে আগে জরিমানা ছিল ৫০০ টাকা। বর্তমান নির্দেশিকায় সেই অঙ্কের পরিমাণ একই রাখা হলেও, বাড়ানো হয়েছে দ্বিতীয়বার আইন ভাঙার জরিমানা। আগে যা ছিল ৫০০ টাকা, এখন তাকে বাড়িয়ে করা হয়েছে দেড় হাজার টাকা।

গাড়ি নিয়ে রেষারেষি করলে তার জারিমানা ধার্য করা হয়েছে ৫ হাজার টাকা। আগে তা ছিল ৫০০ টাকা। সিট বেল্ট না পরে গাড়ি চালানোর জরিমানা আগে ছিল ১০০ টাকা, নতুন নির্দেশিকায় একে বাড়িয়ে করা হয়েছে এক হাজার টাকা। বেপরোয়াভাবে গাড়ি চালালে ফাইন ৫ হাজার টাকা। আগে এই অপরাধে ছোট গাড়ির ক্ষেত্রে ফাইনের অঙ্ক ছিল ৪০০ টাকা। আর বড় গাড়ির ক্ষেত্রে ফাইন ধার্য ছিল ১ হাজার টাকা। এখন দুটো ক্ষেত্রেই তা বাড়িয়ে করা হয়েছে ৫ হাজার টাকা। 

আরও পড়ুন- অ্যাপ ক্যাবে যাতায়াত করলে অবশ্যই জানুন এই বিষয়, না হলে নিচ্ছেন ঝুঁকি

সেরা শিরোনাম

মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget