এক্সপ্লোর

Bankura : তালডাংরায় তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বিজেপি নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ

BJP leader's husband allegedly Beaten : আক্রান্ত গৌতম ঘোষ বিজেপির জেলা সম্পাদক দুর্গা ঘোষের স্বামী

পূর্ণেন্দু সিংহ, তালডাংরা : বাঁকুড়ার (Bankura) তালডাংরায় তৃণমূল (TMC) পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বিজেপি নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ। হাসপাতালে ভর্তি ওই বিজেপি কর্মী। পঞ্চায়েত ভোটের আগে ভয় দেখাতে হামলা, দাবি গেরুয়া শিবিরের। পারিবারিক বিবাদের জের, পাল্টা দাবি তৃণমূলের।

তৃণমূল পার্টি অফিসে ডেকে এনে বিজেপি কর্মীকে মারধর। এমনই অভিযোগ উঠল বাঁকুড়ার তালডাংরার বিবড়দা এলাকায়। আক্রান্ত গৌতম ঘোষ বিজেপির জেলা সম্পাদক দুর্গা ঘোষের স্বামী। তাঁর অভিযোগ, মঙ্গলবার রাতে বিবড়দায় তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়।

বিজেপি কর্মীর মাথায় চোট ও বাঁদিকের চোখে আঘাত লাগে বলে দাবি। তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এপ্রসঙ্গে বিজেপি কর্মী ও বিজেপি নেত্রীর স্বামী গৌতম ঘোষ বলেন, আমাকে পার্টি অফিসে ডেকে মারধর করেছে তৃণমূলের লোকজন। ৪ বছর ধরে বিজেপি করছি। আচমকা দুমদাম করে মারল। একা ছিলাম। এতদিন ভয় লাগেনি, এবার ভয় লাগছে।

যদিও তালডাংরার বিবড়দার তৃণমূলের অঞ্চল সভাপতি প্রবীর ঘোষ বলেন, পুরোটা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। ওঁকে পার্টি অফিসে ডাকা হয়নি। বিজেপি করতে কাউকে বাধা দেওয়া হয়নি।

এদিকে বিজেপি নেত্রীর স্বামীকে তৃণমূল পার্টি অফিসে ডেকে মারধরের অভিযোগ ঘিরে পঞ্চায়েত ভোটের আগে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় যাতে বিজেপি কর্মীরা সক্রিয় না হয় সেই কারণে হুমকি ভয় দেখানো চলছে.। আজ সেটা চরম মাত্রায় পৌঁছেছে।

যদিও তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সহ-সভাপতি  শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেন, এটা পারিবারিক ব্যবসা সংক্রান্ত ঝামেলা। এখানে কোনও রাজনীতি নেই। ওদের ভাইয়ে ভাইয়ে ঝামেলা মারপিট আমাদের বদনাম করার চেষ্টা করছে।

তৃণমূল এই ঘটনাকে পারিবারিক বিবাদ বলে দাবি করলেও, পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বিবড়দায় চড়ছে রাজনীতির পারদ। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget