এক্সপ্লোর

Bankura: 'সিপিএমকে ঠ্যাঙাতে হবে, তৃণমূলকেও মারধরের পরামর্শ! বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

BJP: লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে ফের হুমকি-হুঁশিয়ারি! এবার সিপিএমকে ঠ্যাঙানোর দাওয়াই দিলেন ওন্দার বিজেপি বিধায়ক!

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: লোকসভা ভোটের আগে ফের বিতর্কিত মন্তব্য করলেন ওন্দার বিজেপি বিধায়ক। তৃণমূল ও সিপিএমকে একযোগে নিশানা করার পাশাপাশি মারধরেরও পরামর্শ দিলেন অমরনাথ শাখা। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপিকে পাল্টা তোপ দেগেছে তৃণমূল।

ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার কথায়, ভারতবর্ষের রাজনীতিতে ছাগলের চার নম্বর বাচ্চা সিপিএম। এই সিপিএমটা বেশি বলছিল। কারণ, এখন সিপিএমটা চলছে তৃণমূলের পয়সায়। ঠ্যাঙাতে গেলে এদেরকে আগে ঠ্যাঙাতে হবে।

লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে ফের হুমকি-হুঁশিয়ারি! এবার সিপিএমকে ঠ্যাঙানোর দাওয়াই দিলেন ওন্দার বিজেপি বিধায়ক! সিপিএম রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্য়ায় এই প্রসঙ্গে বলছেন, 'কুরুচিকর মন্তব্য রাজনীতিক করতে পারে, এটা বিজেপি তৃণমূলে হয়, এমন অসভ্যতা আমরা শিখিনি'।

শুক্রবার ওন্দার রতনপুরে দলীয় সভায় উপস্থিত ছিলেন অমরনাথ শাখা। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে পাশে বসিয়ে, সিপিএমের পাশাপাশি তৃণমূলকেও নিশানা করেন তিনি। 

ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলছেন, 'ভোট হতে দেয়নি, হামলা করেছে, সন্ত্রাস করেছে। পঞ্চায়েতে জেতা আমাদের যে সব সম্মানীয় মেম্বার আছেন, তাদেরকে পঞ্চায়েতে সম্মান দেননি। ভাবছে, সমস্ত সম্পত্তিটাই তাদের বাপের। তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, চব্বিশের লোকসভার পরেই আপনারা কে কোথায় থাকবেন সেটাই হবে আমাদের চিন্তা। আমরা বলে দেব যে, নিজের নিজের মুরগিকে নিজের মতো সাইজ করে আপনারা খেতে শুরু করবেন। কাউকে রেয়াত করবেন না'।

বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস বিধায়ক ও জেলা সভাপতি অরূপ চক্রবর্তী বিজেপি বিধায়কের মন্তব্যের পাল্টা বলেছেন, মুরগির ঠ্যাংয়ের চেয়ে আমাদের শক্তি বেশি...সিপিএম পারেনি বিজেপি পারেনি ইডি-সিবিআই পারেনি। বিধায়কের কথা রুচিসম্মত হয়। পঞ্চায়েত মেম্বারও এ কথা বলে না। 

ইতিমধ্যে বিজেপি বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। যদিও নিজের বক্তব্যে অনড় অমরনাথ শাখা। অমরনাথ শাখা আরও বলেছেন, আমরা কী চব্বিশের পরে কোনও কিছু না করে গালে চুমু খেয়ে ছেড়ে দেব নাকি। মারব কোথায় বললাম। যেভাবে গলা কেটে মুরগি খায়, ঠ্যাং কেটে খায় সেভাবে করবে। অসুবিধা কিছু নেই।

অতীতে একাধিকবার মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিধায়ক অমরনাথ শাখা। আবার কখনও তৃণমূলকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপি কর্মীদের। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার কথায়, কেউ পালিয়ে পার পাবেন না। কারণ আমরা ভারতীয় জনতা পার্টি করি। আমরা আপনাদের হিসেব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝব। লোকসভা ভোটের আগে হুমকি-হুঁশিয়ারির সেই ট্র্যাডিশন সমানে চলছে। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget