এক্সপ্লোর

Bankura News: হাতির উপদ্রবে নষ্ট বিঘের পর বিঘে জমির ফসল, রাতভর আটকে রাখা হল বন দফতরের আধিকারিকদের

Elephant Attack: বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের রাওতড়া গ্রামের ঘটনা।

বাঁকুড়া: হাতির হানায় ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘার জমি (Elephant Attack)। হাতির পায়ের নিচে থেঁতলে গিয়েছে কয়েক কুইন্টাল আলু (Potatoes Mashed)। তাতে দিশাহারা অবস্থা বাঁকুড়ার কৃষকদের একাংশের (Bankura News)। বার বার হাতির এমন উপদ্রবে স্থানীয়দের ক্ষোভ গিয়ে পড়ল বন দফতরের উপর (Forest Department)। বন দফতরের আধিকারিকদের রাতভর আটকে রাখলেন গ্রামের কৃষকরা। 

বন দফতরের আধিকারিকদের রাতভর আটকে রাখলেন গ্রামের কৃষকরা

বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের রাওতড়া গ্রামের ঘটনা। গ্রামবাসীদের দাবি, বৃন্দাবনপুর বিট থেকে প্রায় ২৭টি হাতির একটি দল শালী নদী পেরিয়ে ঢুকে পড়ে সংগ্রামপুর বিটে। বিঘার পর বিঘা আলুর জমি মাড়িয়ে দেয় হাতির দল।

গ্রামবাসীদের অভিযোগ, বনকর্মীরা হাতির দলকে রুখতে কোনও ব্যবস্থা নেয়নি। এমনকি এর আগেও এমন ঘটনা ঘটেছে। বার বার তা নিয়ে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি। তাতেই প্রতিবাদ জানাতে শনিবার রাতভর বন দফতরের আধিকারিকদের আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। 

আরও পড়ুন: Kolkata News: গঙ্গার ধারে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ, ৯ দিন পর উদ্ধার ছাত্রের দেহ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধে পর্যন্ত বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বীট এলাকায় ছিল হাতির দল। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বৃন্দাবনপুর বীট এলাকা থেকে প্রায় ২৭টি হাতির একটি দল শালী নদী পেরিয়ে ঢুকে পড়ে বড়জোড়া রেঞ্জের সংগ্রামপুর বীট এলাকার রাওতড়া গ্রাম লাগোয়া ফসলের জমিতে। বন দফতরের আধিকারিকদের উপস্থিতিতেই বিঘের পর বিঘে জমির আলুর জমি মাড়িয়ে দেয় হাতির দল।

বন কর্মীদের টালবাহানায় ফসলের বিপুল ক্ষতি হয়েছে এই দাবি তুলে বন দফতরের আধিকারিকদের রাতভর আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় কৃষকরা। স্থানীয়দের বিক্ষোভে গ্রামেই আটকে থাকেন বড়জোড়া রেঞ্জের রেঞ্জ অফিসার, বীট অফিসার-সহ বেলিয়াতোড় থানার পুলিশ আধিকারিকরা। 

প্রায় ২৭টি হাতির একটি দল শালী নদী পেরিয়ে ঢুকে পড়ে সংগ্রামপুর বিটে

রবিবার সকালে বেলিয়াতোড় থানার বিশাল পুলিশবাহিনী গ্রামে গিয়ে বন দফতরের আধিকারিকদের উদ্ধার করে। স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকদের দাবি, ঋণ নিয়ে আলুর চাষ করেছিলেন এলাকার সকলে। বার বার হাতির দলের হানায় বিপুল ক্ষতি হলেও বন দফতরের তরফে উপযুক্ত ক্ষতিপূরণ মিলছে না। এই পরিস্থিতিতে চূড়ান্ত অসহায় স্থানীয় কৃষকরা। এ বার উপযুক্ত ক্ষতিপূরণ না মিললে, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন গ্রামের মানুষ। 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের

ভিডিও

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম
Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget