এক্সপ্লোর

Bankura Flood:'আগে আসেননি কেন?' বন্যা কবলিত এলাকায় বিক্ষোভের মুখে BJP বিধায়ক

BJP MLA: পান্ডেপাড়ায় যেতেই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি।

তুহিন অধিকারী, বাঁকুড়া: প্লাবিত এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। ডিভিসির ছাড়া জলে প্লাবিত বাঁকুড়ার সোনামুখীর বিস্তীর্ণ এলাকা। পান্ডেপাড়ায় যেতেই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। আগে আসেন নি কেন? বলে প্রশ্ন তোলেন স্থানীয়রা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

ডিভিসি জল ছাড়ার জেরে প্লাবিত একের পর এক গ্রাম। সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের সমিতি মানা, কেনেটি, উত্তর নিত্যানন্দপুর, পান্ডেপাড়া প্লাবিত হয়। জলে ডুবে গিয়েছিল এলাকার ঘরবাড়ি রাস্তাঘাট এবং বিঘার পর বিঘা চাষের জমি। স্থানীয়দের অভিযোগ তাঁদের সমস্যার দিনে বিধায়ক পাশে ছিল না। এলাকা থেকে জল নেমে যাওয়ার পর হাজির হন তিনি। এদিন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি এলাকার বিধায়ক বিভিন্ন গ্রামে পরিদর্শন করেন।

এদিন মানা পরিদর্শন করে বিধায়ক পান্ডেপাড়ায় এলাকায় যান। সেই সময়ই স্থানীয়রা বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান। বিধায়কের অনুগামীদের সঙ্গেও বাকবিতন্ডায় জড়িয়ে পরে সাধারণ মানুষরা। তাঁদের প্রশ্ন, "যখন বন্যা কবলিত হয়ে পড়েছিল এলাকা তখন বিধায়ক কেন আসেনি? এলাকা থেকে বন্যার জল নেমে গেছে তখন বিধায়ক এসেছে তাও আবার খালি হাতে। কোনওরকম ত্রাণ সামগ্রী না নিয়ে। তাই তাঁদের এই বিক্ষোভ জানাচ্ছেন স্থানীয়রা।

সমগ্র ঘটনা নিয়ে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি জানান, অসুস্থতার কারণে এই কদিন তিনি বাইরে ছিলেন তাই এলাকায় আসতে পারেনি। বাড়ি ফিরে এসেই বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে তিনি এসেছেন। তিনি বিক্ষোভের কথা উড়িয়ে দিয়ে বলেন, মানুষ তাঁকে ভালবাসে তাই তাকে অভিযোগ জানায়। সাধারণ মানুষ তাঁকে তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। সরকার সমস্ত মানুষকে ত্রাণ দেয়নি তাই মানুষ বিক্ষোভ দেখাচ্ছে।

অন্যদিকে এই ঘটনা নিয়ে বিজেপি বিধায়ককে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় জানান, "চারদিন ধরে এলাকা বন্যা কবলিত ছিল বিজেপি বিধায়কের দেখা মেলেনি। তৃণমূল এবং প্রশাসন এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। এলাকা থেকে জল নেমে যাওয়ার পর রাজনীতি এবং নাটক করার জন্য বিধায়ক এলাকায় গিয়েছে তাই মানুষ তাঁকে দেখে বিক্ষোভ দেখিয়েছে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar Protest: রাত-ভোরের পর এবার রাস্তা দখল, ৪২ কিলোমিটার রাস্তায় মশাল মিছিল শুরু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget