এক্সপ্লোর

R G Kar Protest: রাত-ভোরের পর এবার রাস্তা দখল, ৪২ কিলোমিটার রাস্তায় মশাল মিছিল শুরু

West Bengal News: হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল

কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের পথে নাগরিক সমাজ। রাত দখল, ভোর দখলের পর এবার রিলে মশাল মিছিল। তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার-৪২ কিমি ‍র‍্যালি ডাক। এদিন বিকেল ৪টে নাগাদ শুরু হয়েছে এই মিছিল। যা রাত ১২টায় শেষ হবে শ্যামবাজারে। বিচারের দাবিতে মিছিলে পা মেলালেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। 

ফের পথে নাগরিক সমাজ: গত প্রায় দেড় মাসে একটা শহর যেন হঠাৎ তেড়েফুঁড়ে জেগে উঠেছে। যে বঙ্গবাসীকে অনেকে শুধুই রাজনৈতিক তর্কপ্রিয় বলে থাকেন, তারাই রাজনীতিকে দূরে সরিয়ে রেখে আন্দোলনের নতুন সংজ্ঞা লিখেছে। একটা মৃত্যু, আর সেই মৃত্যুতে গর্জে উঠেছে প্রতিবাদের ভাষা। দিকে দিকে উঠছে স্লোগান। একটা মেয়ে প্রাণ দিয়ে, যেন সবার সব ভয় মুছে দিল। নৃশংস এই ঘটনার বিচারের দাবিতে ফের পথে নামল নাগরিক সমাজ। এদিন বিকেল ৪টে নাগাদ হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয় মিছিল। যে মিছিলে ছিলেন সমাজের সব স্তরের মানুষ। কলকাতার সবকটি মেডিক্যাল কলেজ ছুঁয়ে এই মিছিল পৌঁছবে আরজি কর মেডিক্যাল কলেজের কাছে। রাত ১২টায় শ্যামবাজারে পৌঁছনোর কথা এই মিছিল। মশাল হাতে সামিল হয়েছিলেন আট থেকে আশি। যে পথে মিছিল এগোবে সেই পথে তৈরি করা হয়েছে কয়েকটি পয়েন্ট। সংশ্লিষ্ট জায়গাগুলিতে হস্তান্তর করা হবে মশাল। এইভাবেই এগিয়ে যাবে মিছিল। 

গত ৯ অগাস্ট ধর্ষণ খুনের ঘটনা ঘটে আরজি কর মেডিক্যাল কলেজ। তারপরই চেনা শহরের চেনা ছবি অনেকটাই গিয়েছে পাল্টে। আর এর শুরুটা করেছেন কয়েকজন ঝকঝকে জুনিয়র ডাক্তার। তিলোত্তমার বিচারের দাবিতে, রাজ্য় সরকারের পাশাপাশি এবার CBI-এর ওপরেও চাপ বাড়ালেন জুনিয়র ডাক্তাররা। দ্রুত বিচার চেয়ে স্বাস্থ্যভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত মিছিল করলেন তাঁরা। তবে স্পষ্ট করে দিলেন জুনিয়র ডাক্তারদের ধর্না শেষ, আন্দোলন নয়।  আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে লড়াই চলছে, চলবে। এই বার্তা দিয়ে, শুক্রবারও রাজপথের জনসমুদ্রে, আবার উঠল প্রতিবাদের ঢেউ। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এদিন গড়িয়াহাট মোড় থেকে রাসবিহারী পর্যন্তও হয় নাগরিক মিছিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: RG Kar News: CBI-এর নজরে আরজি করের হাউসস্টাফ, TMCP নেতার বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ জুনিয়র ডাক্তরদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget