এক্সপ্লোর

Bankura: রাতভর বৃষ্টি, বাঁকুড়ায় সেতুর উপর দিয়ে বইছে জল

Bankura Weather: বাঁকুড়া থেকে মানকানালি গ্রামে যাওয়ার রাস্তা উপর থাকা গন্ধেশ্বরী নদীর সেতুর উপর দিয়ে জল বইতে থাকে।

 

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বৃষ্টিতে ভাসছে বাঁকুড়া। রাতভর বৃষ্টি হয়েছে পশ্চিমের এই জেলায়। আর সেই কারণেই জলে ভাসল বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী। তার জেসে ভেসে গিয়েছে গন্ধেশ্বরী নদীর উপরে থাকা মানকানালি সেতুও (Bridge)। তার মধ্যেই বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত।   

সেতুর উপরে জল:
বুধবার রাতের বৃষ্টির জেরেই বৃহস্পতিবার সকাল থেকেই বাঁকুড়া (Bankura) থেকে মানকানালি গ্রামে যাওয়ার রাস্তা উপর থাকা গন্ধেশ্বরী নদীর সেতুর উপর দিয়ে জল বইতে থাকে। সেই জল পেরিয়েই চলছে যাতায়াত, যাচ্ছে বাইকও।  

ভারী বৃষ্টিপাতের জের:
গতকাল রাতভর ভারী বৃষ্টি (Heavy Rain) হয় বাঁকুড়া জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাঁকুড়া জেলায় বৃষ্টি হয়েছে ৯৫.৬ মিলিমিটার। আর সেই কারণেই বুধবার রাত থেকেই জলস্তর (Water Level) বাড়তে থাকে বাঁকুড়ার উপর দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী নদীতে। জলস্তর বেড়েছে  দারকেশ্বর-সহ বাকি নদীতেও। এর মধ্যে সর্বাধিক জলস্তর বৃদ্ধি হয়েছে গন্ধেশ্বরী নদীতে। বৃহস্পতিবার সকালে গন্ধেশ্বরী নদীর জলস্তর এতটাই বৃদ্ধি পায় যে মানকানালি গ্রামের কাছে গন্ধেশ্বরী নদীর সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে সেতুর উপর দিয়ে বইতে থাকা জলের পরিমাণ ক্রমশ বেড়েছে। ফলে যাতায়াতের ক্ষেত্রে খুব সমস্যায় পড়েন নদীর পাড়ে থাকা মানকানালি, উখড়াডিহি সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। অতি প্রয়োজনীয় কাজে বেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেককেই জলে ডুবে থাকা সেতু দিয়ে পারাপার করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, সেতুর উচ্চতা কম থাকায় ভারী বৃষ্টি হলেই ওই সেতু জলের তলায় চলে যায়। এই পরিস্থিতিতে দ্রুত ওই সেতু উঁচু করে তৈরি করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও যদি বৃষ্টি হয় তাহলে আরও বিপদের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এক দিনের বৃষ্টিতেই যা পরিস্থিতি তৈরি হয়েছে। তাতে চিন্তা আরও বেড়েছে। 

বাঁকুড়ায় (Bankura) আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস যা গতকালের থেকে ১ ডিগ্রি কম।  দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৪১ শতাংশ, ন্যূনতম ১৭ শতাংশ। কিছুটা বেড়েছে আর্দ্রতার পরিমাণও। 

আরও পড়ুন: ব্রিটিশরা দেশ ছাড়লেই সাদা পাঁঠা! ৯৪ বছরে পড়ল সেই পুজো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতায় ফের আটক আরেক তৃণমূল কাউন্সিলর, ভূরি ভূরি অভিযোগ তাঁর নামে
কলকাতায় ফের আটক আরেক তৃণমূল কাউন্সিলর, ভূরি ভূরি অভিযোগ তাঁর নামে
Bappaditya Dasgupta: 'রিকশায় উঠতে গেলে নির্দেশিকা থাকত যেন রিকশা ওয়ালা আমাকে না নেয়', অত্যাচারের কথা ব্যাক্ত করলেন আইনজীবী পারমিতা দে
'রিকশায় উঠতে গেলে নির্দেশিকা থাকত যেন রিকশা ওয়ালা আমাকে না নেয়', অত্যাচারের কথা ব্যাক্ত করলেন আইনজীবী পারমিতা দে
Howrah News: পুলিশের ভয়ে শাড়ির স্তূপের নীচে তৃণমূল কর্মী, ডাঁই করা শাড়ি সরাতেই বেরিয়ে এলেন...
পুলিশের ভয়ে শাড়ির স্তূপের নীচে তৃণমূল কর্মী, ডাঁই করা শাড়ি সরাতেই বেরিয়ে এলেন...
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR, ইট নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR, ইট নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget