এক্সপ্লোর

Bankura House Collapse: থাকা হল না নতুন ঘরে, বাড়ি ধসে মর্মান্তিক পরিণতি বাঁকুড়ায়

Bankura News: স্থানীয় সূত্রে জানা গেছে ইন্দাস নন্দীপাড়া এলাকায় নিজেদের মাটির ঘরে পরিবার নিয়ে বসবাস করতেন উজ্জ্বলা হাজরা।

তুহিন অধিকারী, বাঁকুড়া: আবাস প্রকল্পে বাড়ি তৈরির কাজ চলছিল। তাই উঠোনের একপাশে থাকা অন্য বাড়িতে সাময়িকভাবে থাকছিলেন পরিবারের সদস্যরা। আর সেখানেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। গভীর রাতে সেই ঘর ধসে মৃত্যু হল পরিবারের দুই সদস্যের। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস নন্দীপাড়ায়।

পুলিশ জানিয়েছে মৃতদের নাম উজ্জ্বলা হাজরা (৬০) ও দেব কেওড়া (১২)। স্থানীয় সূত্রে জানা গেছে ইন্দাস নন্দীপাড়া এলাকায় নিজেদের মাটির ঘরে পরিবার নিয়ে বসবাস করতেন উজ্জ্বলা হাজরা। সম্প্রতি আবাস প্রকল্পে বাড়ির বরাদ্দ টাকা পাওয়ায় তিনি নিজের ঘর ভেঙে পাকা ঘর তৈরির প্রক্রিয়া শুরু করেছিলেন। এই অবস্থায় সাময়িকভাবে বাড়ির উঠোনের একপাশে থাকা একটি ঝিটেবেড়ার ঘরে আশ্রয় নিয়েছিলেন পরিবারের লোকজন। গত রাতে ওই ঝিটেবেড়ার ঘরে উজ্জ্বলা হাজরা নাতি দেব কেওড়াকে নিয়ে ঘুমোচ্ছিলেন। সেই সময় আচমকাই ঝিটে বেড়ার ঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর তাতেই চাপা গিয়ে দুজনের মৃত্যু হয়।

স্থানীয়দের দাবী স্থানীয় একটি পুকুরের জল তুলে ফেলার কাজ করছিলেন পুকুরের মালিক। পুকুরের সেচ করা জল নিয়ে যাওয়া হচ্ছিল উজ্জ্বলা হাজরার ঝিটেবেড়ার ঘরের পাশ দিয়ে। তাতেই ঘরের দেওয়াল ভিজে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। গোটা ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। ঘটনার খবর পাওয়ার পরই এলাকায় ছুটে যান বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রশাসনিক আধিকারিক ও পদাধিকারীরা। সবরকমভাবে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা।       

এর আগে গত শুক্রবার বাঁকুড়া শহরের লালবাজার মাঝিপাড়া এলাকায় আগুনে পুড়ে মৃত্যু হয় ২জনের, গুরুতর জখম হন আরও ৩ জন। স্থানীয় সূত্রে খবর, ওইদিন ভোরে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দা নিতাই পালের বাড়িতে আগুন জ্বলতে দেখেন এলাকাবাসীরা। দমকল ও পুলিশ এসে বাড়িতে থাকা ৫ জনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানে নিতাই পাল ও মিনা পাল নামে দু'জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অবস্থার অবনতি হওয়ায় বাকি তিনজন আহতকে দুর্গাপুরের একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। স্থানীয়দের অনুমান, রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন লেগে যায়।          

আরও পড়ুন: Baghajatin Building Collapse: বাঘাযতীনে বহুতল বিপর্যয়, বকখালি থেকে গ্রেফতার প্রোমোটার

সেরা শিরোনাম

News Live Updates: ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget