এক্সপ্লোর

Bankura News: ভরসন্ধেয় খাতড়ায় জুতোর গুদামে আগুন, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

Bankura Fire: বাঁকুড়া জেলার খাতড়ার ঘটনা। সেখানকার পাম্প মোড়ে অবস্থিত ওই জুতোর গুদাম।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ভয়াবহ আগুনে ভস্মীভূত বাঁকুড়ার জুতোর গুদাম (Bankura News)। সেই আগুন নেভাতে কার্যত হিমশিম খেল দমকল বাহিনী। সন্ধে থেকে আগুনের লেলিহান শিখা। প্রায় চার ঘণ্টা ধরে টানাপোড়েন। তার পর আগুন নেভাতে সক্ষম হল দমকল বাহিনী। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে মধ্যরাত পার হয়ে গেল। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কয়েক লক্ষ টাকার জুতো পুড়ে গিয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা (Bankura Fire)। 

গুদামের ভিতর প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল

বাঁকুড়া জেলার খাতড়ার ঘটনা। সেখানকার পাম্প মোড়ে অবস্থিত ওই জুতোর গুদাম। শুক্রবার সন্ধেয় ওই গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ আকার ধারণ করে। গুদামের ভিতর প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। তাতেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দু'টি ইঞ্জিন। দীর্ঘ ক্ষণ চেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধেয় পাম্প মোড়ের জুতোর একটি গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাতে দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে। প্রথমে খাতড়া থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু গুদামের ভেতর প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত আগুন ভয়াবহ আকার ধারণ করে।

আরও পড়ুন: Recruitment Scam : বিচারপতির ভর্ৎসনার পর নিয়োগে দুর্নীতির অভিযোগ ৩জনকে গ্রেফতার CID-র !

পরে দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারপরও আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল বাহিনীকে। ওই গুদাম থেকে আগুনের লেলিহান শিখা যে ভাবে বের হতে শুরু করে, তাতে একসময় আশঙ্কা করা হচ্ছিল যে আশপাশের দোকান এবং বাড়িতেও তা ছড়িয়ে পড়তে পারে। তবে দমকলের তৎপরতায় তা ঠেকানো সম্ভব হয়।

জুতো পুড়ে যাওয়ার পাশাপাশি গুদামটিও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দমকলের দু'টি ইঞ্জিন মিলে প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে গুদামটিতে মজুত থাকা কয়েক লক্ষ টাকার জুতো পুড়ে যাওয়ার পাশাপাশি গুদামটিও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। গুদামে আগুন লাগার কারণ জানা যায়নি এখনও পর্যন্ত। কী থেকে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget