এক্সপ্লোর

Bankura News: ঠাকুমা ডাক শুনে খুলে দিয়েছিলেন দরজা, মুখ বাড়াতেই ঘটে গেল অনর্থ, নিজের দুয়ারেই আক্রান্ত বৃদ্ধা

Elderly Woman Attacked: বাঁকুড়ার কোতুলপুর থানার অন্তর্গত কারকবেড়িয়া গ্রামে এই ঘটনা ঘটেছে (Bankura News)। আক্রান্ত বৃদ্ধার নাম হরিমতি চক্রবর্তী।

তুহিন অধিকারী, কোতুলপুর: মাটির বাড়িতে একা বাস। সন্ধে হতে তাই দোর দিয়েছিলেন। ঠাকুমা ডাক শুনে আবার দরজা খুলেছিলেন। আর তার চরম মাশুল গুনতে হল তাঁকে। কারণ দরজা থেকে তাঁর কানের দুল ছিঁড়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। তাতে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল। আহত অবস্থায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। কানে ব্যান্ডেজ নিয়ে এখন রয়েছেন বাড়িতে। (Elderly Woman Attacked)

দরজা খুলতেই বিপত্তি, নিজের দুয়ারে আক্রান্ত বৃদ্ধা

বাঁকুড়ার কোতুলপুর থানার অন্তর্গত কারকবেড়িয়া গ্রামে এই ঘটনা ঘটেছে (Bankura News)। আক্রান্ত বৃদ্ধার নাম হরিমতি চক্রবর্তী। গুরুতর জখম হয়েছেন ওই বৃদ্ধা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সন্ধের পর এলাকার পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে বলে মত স্থানীয়দের। এ বিষয়ে পুলিশ এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয় মানুষ জন। 

এলাকার মানুষ বিষয়টি নিয়ে সরব হয়েছেন। জানা গিয়েছে, ৭কারকবেড়িয়া গ্রামে নিজের একচিলতে মাটির বাড়িতে একাই থাকেন হরিমতী দেবী। সন্ধের পর দোর দিয়ে দেন সাধারণত। মঙ্গলবারও দরজা বন্ধ করে ভিতরেই ছিলেন তিনি। কিন্তু রাত সাড়ে ৮টা নাগাদ দরজায় টোকা পড়ে। বাইরে থেকে ঠাকুমা বলে ডাকতে শুরু করেন কেউ বা কারা।

আরও পড়ুন: Canning Contract Killer Advertisement : ছবি ও ফোন নম্বর দিয়ে ভিজিটিং কার্ড ছাপিয়ে সুপারি কিলিংয়ের বিজ্ঞাপন! গ্রেফতার বুলেট

কিছু ঘটেছে বা প্রয়োজনে গ্রামেরই কেউ দরজায় এসে উপস্থিত হয়েছেন বলে বলে ভেবে বসেন হরিমতী দেবী। সেই মতো দরজা খুলে বাইরে মুখ বাড়ান। তখনই বিপত্তি ঘটে। দরজা খুলতেই দৌড়ে এসে এক যুবক তাঁর মুখ চেপে ধরেন বলে অভিযোগ। এর পর বৃদ্ধার কানে থাকা সোনার দুল ছিঁড়ে নিয়ে ওই যুবক চম্পট দেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

রক্তারক্তি কাণ্ড, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

এভাবে আক্রান্ত হয়ে জখম হয়ে পড়েন হরিমতী দেবী। রক্তারক্তি অবস্থা হয় কান ছিঁড়ে। কান্না শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। কানে আপাতত ব্যান্ডেজ বাঁধা রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় হরিমতী দেবীকে। পরে থানায় খবর দেওয়া হয়। কোতুলপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই বৃদ্ধাকে। তবে ভর সন্ধেবেলায় নিজের বাড়িতে ওই বৃদ্ধা আক্রান্ত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget