এক্সপ্লোর

Canning Contract Killer Advertisement : ছবি ও ফোন নম্বর দিয়ে ভিজিটিং কার্ড ছাপিয়ে সুপারি কিলিংয়ের বিজ্ঞাপন! গ্রেফতার বুলেট

South 24 Pargana News : সুপারি কিলিংয়ের বিজ্ঞাপন! পোস্টার ছেপে প্রচার। ক্যানিং থেকে পাকড়াও দুষ্কৃতী।

শান্তনু নস্কর, ক্যানিং:  নাম বুলেট ! আছে তার ভিজিটিং কার্ড। কী তার পরিচয়?  সুপারি কিলার ! এমনটাই দাবি ছিল তার কার্ডে। কার্ডের ছবি প্রকাশ্যে আসতেই তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। কে এই বুলেট ? কেনই বা এমন ভিজিটিং কার্ড ? সত্যিই কি সুপারি কিলিং করত এই ব্যক্তি ? 

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ঘটনা। মানুষ হাফ মার্ডার ও ফুল মার্ডার করা হয়। এই দাবি করে, নাম ফোন নম্বর দিয়ে রীতিমতো ভিজিটিং কার্ড ছাপিয়েছিল ধৃত বুলেট ! কার্ডের একপাশে রয়েছে, নিজেকে সুপারি কিলার বলে দাবি করা বুলেট ওরফে মোরসেলিম মোল্লার ছবি, আরেক পাশে, আগ্নেয়াস্ত্র হাতে তার ছবি ! সুপারি কিলিংয়ের অর্ডার নেওয়ার জন্য দেওয়া হয়েছে ফোন নম্বরও! 

কে এই বুলেট ? তাঁর অতীত রেকর্ডই বা কী ? জানা যাচ্ছে, গত বছর সাত জুলাই, ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিনে-দুপুরে গুলি করে-কুপিয়ে হত্যা করা হয় ৩ তৃণমূল নেতাকে। পুলিশ সূত্রে খবর, সেই খুনের মামলায় গ্রেফতার করা হয়েছিল বুলেটকে। কিন্তু সেসময় নাবালক থাকায় ছাড়া পেয়ে যায় সে। সেবছরই, বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে পাকড়াও করা হয়েছিল তাকে।  


সুপারি কিলারের বিজ্ঞাপন!

স্থানীয়দের দাবি জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই কার্যত এলাকার মানুষকে মাঝে মধ্যেই ভয় দেখাতো এই অভিযুক্ত। গত কয়েকদিন ধরে মানুষ খুন করার জন্য সুপারি নেওয়ার বিজ্ঞাপন দিতে শুরু করে সে। 

পুলিশ জানিয়েছে, বিগত দু তিন ধরেই এলাকার বিভিন্ন সুত্র মারফৎ এই ভিজিটিং কার্ডের খবর মিলছিল। পাশাপাশি সোমবার ক্যানিংয়ের ধর্মতলা এলাকা সহ আশপাশের বেশ কয়েকটি জায়গায় এ সম্পর্কে পোস্টার ও পড়ে। বিষয়টি জানতে পেরেই ক্যানিং থানার বিশেষ তদন্তকারী দল সাব ইন্সপেক্টর রঞ্জিত চক্রবর্তীর নেতৃত্বে সোমবার দুপুরে হানা দেয় ধর্মতলা গ্রামে। সেখানে তল্লাশি চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। জেরায় নিজের অভিযোগ শিকার করেছে অভিযুক্ত। ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ভিজিটিং কার্ডও উদ্ধার হয়েছে।

এই ভিজিটিং কার্ড হাতে আসতেই তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। মঙ্গলবার ক্যানিংয়ের ধর্মতলা গ্রামে তল্লাশি চালিয়ে মোরসেলিম মোল্লা ওরফে বুলেটকে পাকড়াও করে পুলিশ। ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও দু রাউন্ড কার্তুজ। যদিও ধৃতের মায়ের দাবি, এসব কিছুই করে না ছেলে। 

 

 

 

সেরা শিরোনাম

News Live: রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার আমজনতা উন্নয়ন পার্টির ব্লক নেতা নাসিম শেখ
রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার আমজনতা উন্নয়ন পার্টির ব্লক নেতা নাসিম শেখ
AJUP Leader Arrest: উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
Malda: ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূতনি
ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূতনি
Weather Update: তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৩ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! ঝড়বৃষ্টি উত্তরেও
তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৩ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! ঝড়বৃষ্টি উত্তরেও

ভিডিও

Suvendu Adhikari on TMC |
Suvendu Adhikari on Tribal Development |
Sumit Roy News | শালবনি জমি জালিয়াতির মামলায় ফের CID হেফাজতে সুমিত রায় | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Kurmi Development |
TMC - Abhishek Banerjee | শালবনি জমি জালিয়াতি মামলায় CID-র ফরওয়ার্ডিং লেটারে অভিষেকের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget