এক্সপ্লোর

Bankura News: ১০০দিনের কাজের 'বকেয়া' আদায়ের প্রস্তুতি, বাঁকুড়ায় কাজ শুরু করল TMC

Bankura Local News: ১০০দিনের কাজের বকেয়া টাকা আদায়ে বাঁকুড়ার জয়পুরে উপভোক্তাদের কাছ থেকে তথ্যসংগ্রহের কাজ শুরু করল তৃণমূল। তৃণমূলের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

তুহিন অধিকারী, বাঁকুড়া: ১০০দিনের কাজের বকেয়া টাকা আদায়ে বাঁকুড়ার জয়পুরে উপভোক্তাদের কাছ থেকে তথ্যসংগ্রহের কাজ শুরু করল তৃণমূল (TMC)। চলতি মাসেই জনসংযোগ যাত্রায় বাঁকুড়ায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে তাঁর হাতে এই তথ্য তুলে দেওয়া হবে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ভোটের আগে ফের লুঠের প্রয়োজন বলে ভাঁওতাবাজি, পাল্টা সুর চড়িয়েছে বিজেপি (BJP)।

'১০০ দিনের টাকা কেন্দ্র আটকে রেখেছে'

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বেরিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কোচবিহার থেকে কাকদ্বীপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের টানা ২ মাসের জনসংযোগ যাত্রা চলছে। প্রায় প্রত্যেক সভাতেই কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন তিনি। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, '১০০ দিনের টাকা কেন্দ্র আটকে রেখেছে। একমাত্র বাংলার টাকা আটকে রেখেছে। তিনি আরও বলেছিলেন, প্রত্যেক বুথে কারা ১০০ দিনের কাজ করেও পাওনা টাকা থেকে বঞ্চিত, তার একটি তালিকা তৈরি করুন। ১ মাস পর, ৫০ হাজার লোক নিয়ে, ১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাব।' 

'বকেয়া' আদায়ের প্রস্তুতি

১৯ মে বাঁকুড়ার কোতুলপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা রয়েছে। সেখানেই তাঁর হাতে তুলে দেওয়া হবে ১০০ দিনের কাজের বকেয়া টাকা থেকে বঞ্চিত শ্রমিকদের তথ্য। জোর কদমে শুরু হয়ে গিয়েছে তারই প্রস্তুতি। জয়পুর ব্লকের তৃণমূল নেতৃত্ব বুথে বুথে ঘুরে বঞ্চিতদের তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছে। অভিষেকের হাতে এই তথ্য তুলে দেওয়া হবে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। জয়পুর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি কৌশিক বটব্যাল বলেছেন,'কাজ করে যারা বঞ্চিত তাদের তালিকা তৈরি করছে। অভিষেকের নির্দেশ অনুযায়ী সেসব তথ্য লিপিবদ্ধ করছি। বাংলার মানুষ পয়সা পাক।' তবে তৃণমূলের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

'ভোটের জন্য আবার টাকার প্রয়োজন পড়েছে', কটাক্ষ বিজেপির

বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সহ-সভাপতি নীরজ কুমার বলেছেন, ১০০ দিনের টাকা নিয়ে যুবরাজ ভাঁওতাবাজি করছেন। তৃণমূল নেতারা ১০০ দিনের টাকা লুঠ করছে। ভোটের জন্য আবার টাকার প্রয়োজন পড়েছে। শেষপর্যন্ত কি ১০০ দিনের টাকা পাবেন জবকার্ড হোল্ডাররা? নাকি, পঞ্চায়েত নির্বাচনের আগে এ নিয়ে রাজনীতিই চলবে? প্রশ্ন উঠছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: 'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget