এক্সপ্লোর

Bankura News: বিষ্ণুপুরে ৬০ কেজি পচা মাংস উদ্ধার ! গ্রেফতার দোকানদার

Bishnupur: অভিযোগ পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ খবর দেয় বিষ্ণুপুর সিএমওএইচ দফতরের ফুড সেফটি অফিসারের কাছে।

তুহিন অধিকারী, বিষ্ণুপুর (বাঁকুড়া) : মাংসের দোকান ও দোকানদারের বাড়িতে যৌথ অভিযান বিষ্ণুপুর থানার পুলিশ ও ফুড সেফটি দফতরের। দোকানদারের বাড়ি থেকে মোট ৬০ কেজি পচা মাংস উদ্ধার। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি ফ্রিজ দু'টি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতের নাম সুমন কাইতি। 

বিষ্ণুপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে গোপালগঞ্জের একটি মাংসের দোকানের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ আসে। অভিযোগ ওঠে, এক দোকানদার পচা মাংস বিক্রি করছে। এমনকী বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও এই মাংস সরবরাহ করা হয়। অভিযোগ পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ খবর দেয় বিষ্ণুপুর সিএমওএইচ দফতরের ফুড সেফটি অফিসারের কাছে। এরপর বিষ্ণুপুর থানার পুলিশ ও ফুড সেফটি দফতরের যৌথ উদ্যোগে অভিযান চলে। গোপালগঞ্জ ওই মাংসের দোকানে এবং বৈলাপাড়ায় দোকানদারের বাড়িতে হানা দেয় তারা। দোকানদারের বাড়ি থেকে দু'টি ফ্রিজে মোট ৬০ কেজি পচা মাংস পাওয়া যায়। ফ্রিজ দু'টি বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্ত দোকানদারকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সুমন কাইতি। 

ফ্রিজে মাংস সংরক্ষণ নিয়ে কী বলে থাকেন বিশেষজ্ঞরা ?

কাঁচা মাংস চাইলে ফ্রিজে রাখা যেতে পারে। মাংস পরিষ্কার করে কৌটোয় রেখে দিন, তারপর রাখুন ফ্রিজের চিলারে। কিন্তু খুব বেশি দিন রাখবেন না। বেশ কিছু সমস্যা হতে পারে। বেশিদিন ফ্রিজে রাখলে মাংসে ব্যাকটিরিয়া ধরে যায়, বিষক্রিয়া হতে পারে। নষ্ট হয়ে যায় স্বাদও। আর প্যাকড মাংস ফ্রিজে রাখার আগে প্যাকেটের ওপর লেখা গাইডলাইন অবশ্যই পড়ে নেবেন। মাংস একদিনের বেশি কখনওই ফ্রিজে রাখবেন না। অন্য খাবারের সঙ্গে নয়, রাখবেন আলাদা করে। বরফ থেকে বার করে রান্না করা মাংসও একদিনের বেশি রাখবেন না। রান্না করা মাংস ফ্রিজে রাখতে পারেন, তবে দেখবেন, গরম অবস্থায় ঢোকাবেন না যেন। 

সালটা ছিল ২০১৮। সেবার শহরের বিভিন্ন হোটেলে পচা মাংস সরবরাহের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য। শুধু তা-ই নয়, মুরগির মাংসের পরিবর্তে অন্য মাংস সরবরাহের অভিযোগ ওঠে। এতই পচা পাওয়া যায় সেই মাংস, যে প্রাথমিকভাবে তার পরীক্ষাও করা যায়নি। এই ঘটনার পর পচা মাংস বিক্রির চক্র সামনে চলে আসে। তারপর থেকেই বিভিন্ন জায়গায় অভিযান শুরু হয়। এই আবহে ২০১৮ সালে জলপাইগুড়ির একটি ঘটনাও শোরগোল ফেলে দিয়েছিল। জলপাইগুড়ির একটি বিপণিতে অভিযান চালায় কোতোয়ালি থানা এবং জলপাইগুড়ি পুরসভার আধিকারিকরা। খাবারের প্যাকেট পরীক্ষা করতে গিয়েই চমকে ওঠেন তাঁরা। দেখা যায়, মুরগির মাংস এবং পনিরের একাধিক প্যাকেটের মেয়াদ পেরিয়ে গিয়েছে। অথচ, সেই প্যাকেটই বিক্রি করা হচ্ছিল গ্রাহকদের কাছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget