এক্সপ্লোর

Bankura News: লেটার প্যাডে চাঁদা নিতেই কাঠগড়ায় বিজেপি নেতা, শোকজ করে ৭ দিনের সময় দিল দল

Bankura BJP leader Controversy: নিজের লেটার প্যাড ব্যবহার করে মোটা অঙ্কের চাঁদা নেওয়ার অভিযোগ বিজেপির জেলা নেতার বিরুদ্ধে। ৭ দিনের মধ্যে শো কজের জবাব দিতে বলা হয়েছে অশোক বিদকে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: নিজের লেটার প্যাড ব্যবহার করে ব্যবসায়িক সংগঠনের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নেওয়ার অভিযোগ বিজেপির জেলা নেতার বিরুদ্ধে। লেটার প্যাড ভাইরাল হতেই শো কজ করল দল। নিজের দলীয় লেটার প্যাড ব্যবহার করে একটি ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে চাঁদা বাবদ মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠল অশোক বিদ নামের বিজেপির বাঁকুড়া জেলা কমিটির এক সদস্যের বিরুদ্ধে। চাঁদার প্রাপ্তিস্বীকার লেখা সেই লেটার প্যাড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়। দলের তরফে কারণ দর্শাতে বলা হয় ওই নেতাকে।  ঘটনার সত্যতা স্বীকার করে দলীয় নেতৃত্বের কাছে ইতিমধ্যেই ভুল স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত ওই বিজেপি নেতা। তৃণমূলের কটাক্ষ,' এটাই বিজেপির সংস্কৃতি।' 

মোটা অঙ্কের চাঁদা নেওয়ার অভিযোগে কাঠগড়ায় বিজেপি নেতা

সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কমিটির সদস্য অশোক বিদের একটি দলীয় লেটার প্যাড ভাইরাল হয়। সেই লেটার প্যাডে দেখা যায় অশোক বিদ দলীয় কর্মসূচীর জন্য ধান্য মিল এসোসিয়েশান নামের একটি ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে চাঁদা বাবদ ২৫ হাজার টাকার প্রাপ্তি স্বীকার করেছেন। সামাজিক মাধ্যমে এই লেটার প্যাড ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। বিজেপি নেতৃত্বের একাংশের মতে এইভাবে নিজের লেটারহেড ব্যবহার করে চাঁদা সংগ্রহ দলের শৃঙ্খলার পরিপন্থী। সামাজিক মাধ্যমে লেটার হেডটি ছড়িয়ে পড়ার পরই ঘটনার সত্যতা যাচাইয়ের উদ্যেশ্যে ওই জেলা কমিটির সদস্যকে দলের তরফে কারন দর্শাতে বলা হয়।

আরও পড়ুন, পুরুষ ও মহিলা রোগীদের মাঝে শুধুই দরমার বেড়া, হাসপাতালে গিয়ে চক্ষু চড়কগাছ মিমির

৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে অশোক বিদকে

সাতদিনের মধ্যে সেই শোকজের জবাব দিতে বলা হয়েছে অশোক বিদকে। বিজেপির দাবি, এই ধরনের কোনও বিষয়কে দল সমর্থন করে না। অশোক বিদ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবী ব্লক স্তরে দলীয় কর্মসূচী করার জন্য রাজ্য বা জেলা থেকে কোনো তহবিল দেওয়া হয় না। তাই চাঁদা বাবদ ওই অর্থ সংগ্রহ করতে হয়েছে। দলীয় রসিদ না থাকায় বাধ্য হয়ে লেটার হেডেই চাঁদার প্রাপ্তি স্বীকার করতে হয়েছে। অশোক বিদের দাবী দলের তরফে শো কজ চিঠি পেতেই তিনি নিজের ভুল স্বীকার করে দলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। প্রাপ্তিস্বীকার লেখা লেটার প্যাডটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নিজের দলেরই কর্মীদের একাংশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন অশোক বিদ।  তৃণমূলের দাবি, মিল মালিকদের কাছ থেকে চাঁদার নামে জোর করে ওই টাকা আদায় করা হয়েছে। বিজেপির নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত এটাই বিজেপির সংস্কৃতি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget