এক্সপ্লোর

Mimi Chakraborty: পুরুষ ও মহিলা রোগীদের মাঝে শুধুই দরমার বেড়া, হাসপাতালে গিয়ে চক্ষু চড়কগাছ মিমির

Mimi  visit in Hospital: হাসপাতালে পুরুষ ও মহিলা রোগীদের মাঝে শুধুই দরমার বেড়া, কী বললেন মিমি চক্রবর্তী ?

রঞ্জিত হালদার, ভাঙড়ঃ ভাঙড়ে জিরানগাছা হাসপাতাল (Hospital Visit) পরিদর্শন করলেন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তিনি ভাঙড় ২ ব্লকের জিরানগাছা গ্রামীন হাসাপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। শুক্রবার তিনি হাসাপাতালে আসেন। প্রথমেই ব্লক স্বাস্থ্য আধিকারিক-সহ রোগী কল্যান সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। তারপর বিভিন্ন ওয়ার্ড এমনকি ক্যান্টিন পর্যন্ত ঘুরে দেখেন। যদিও ওয়ার্ডে গিয়ে চক্ষু চড়কগাছ সাংসদের। মাঝে একটা দরমার বেড়া। তারই দুপাশে  রাখা পুরুষ ও মহিলা রোগীদের।

 হাসপাতালে পুরুষ ও মহিলা রোগীদের মাঝে শুধুই দরমার বেড়া

হাসপাতালের চিকিৎসক হিরণ্ময় বসু জানান, নতুন বিল্ডিং এর কাজ চলায় আপাতত একই সাথে রোগীরা থাকছেন। তবে রাতে কোন পুরুষ রোগী রাখা হয়না মহিলা রোগীদের নিরাপত্তার কথা ভেবে। এভাবে রোগী পরিষেবা দেওয়ায় কঠিন ব্যপার বলে মন্তব্য করেন সাংসদ।  এরপর তিনি হাসাপাতালের ক্যান্টিনে যান। সেখানে চাল, ডাল, সবজি সবকিছু পরীক্ষা করেন তিনি।মাত্র ৪৬ টাকায় সুষম খাদ্য দেওয়ায় তিনি অবাক হন। বস্তা থেকে চাল বার করে হাতে নিয়ে দেখেন মিমি। হাসপাতালের চারপাশে নোংরা আবর্জনা ও ঝোপঝাড় দেখে তিনি উষ্মা প্রকাশ করেন। ১০০ দিনের কাজের মাধ্যমে ঝোপ ঝাড় পরিষ্কার করার নির্দেশ দেন প্রধানকে।

‘ভাঙড়ের মানুষ খুব শান্তিপ্রিয়', বলেন মিমি

এদিন মিমি বলেন, বলেন, ‘ভাঙড়ের মানুষ খুব শান্তিপ্রিয়। হাতে গোনা কয়েকটা লোকের জন্য ভাঙড়ের বদনাম হচ্ছে। কিছু মানুষের বদ মেজাজের জন্য, কিছু মানুষের হিংসার জন্য, তাঁদের রগচটা কথাবার্তার জন্য ভাঙড়ের বদনাম হচ্ছে।‘ তিনি হাসপাতালের উন্নয়ন নিয়ে বলেন, ‘এখানে ঢোকার রাস্তাটা খারাপ আছে।সেই রাস্তার কাজ দ্রুত মেরামতের পাশাপাশি হাসাপাতাল বিল্ডিং নির্মানের কাজ যাতে তাড়াতাড়ি শেষ হয় সে ব্যাপারে নজর দেওয়া হয়েছে। এদিন মিমি, আরাবুল সহ অন্যান্য জন প্রতিনিধিরা ২৫ জন যক্ষ্মা রোগীকে দত্তক নেন। তাঁদের পুষ্টিকর খাবার ও পথ্য প্রদান করা হবে।

আরও পড়ুন, 'গোটাটাই সেটিং নয় তো ?' মমতার উপস্থিতিতে রাজ্য়পালের 'বাংলায় হাতেখড়ি' নিয়ে প্রশ্ন সুজনের

প্রসঙ্গত, গত বছর শেষে রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় একাধিক পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য দফতর। জেলা হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজ বা কলকাতার মেডিক্যাল কলেজে রেফার আটকাতে এবার নতুন পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর। জেলা হাসপাতালে কোন কোন পরিষেবা বাধ্যতামূলক, সে সম্পর্কে একটি নির্দিষ্ট তালিকাও প্রকাশ করা হয়েছে। ডায়গনস্টিক থেকে শুরু করে ডায়গনস্টিক, মেডিসিন, অর্থোপেডিক, অপথ্যালমোলজি, গাইনোকোলজি, পেডিয়াট্রিক-সহ সমস্ত বিভাগের ৩৭০টি পরিষেবার তালিকা তৈরি করেছে স্বাস্থ্য দফতর। এই পরিষেবাগুলিকে এসেনশিয়াল ক্যাটিগরিতে রাখা হয়েছে। এই পরিষেবাগুলির ক্ষেত্রে জেলা হাসপাতাল থেকে অন্যত্র রেফার করা যাবে না। যে সমস্ত পরিষেবা এসেনশিয়াল তালিকায় নেই, সেই সমস্ত পরিষেবাগুলির জন্য ডিজায়ারেবল তালিকাও তৈরি করেছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget