এক্সপ্লোর

Bankura News: বিজেপি বিধায়ক, সাংসদকে দেখলে জুতোপেটার হুঁশিয়ারি, ফের রাজনীতিতে কু-কথার স্রোত

Bankura INTTUC Leader Threats Controversy: বিজেপি বিধায়ক, সাংসদকে এলাকায় দেখলে জুতোপেটা করার হুঁশিয়ারি, মহিলাদের হাতা-খুন্তি নিয়ে তেড়ে যাওয়ার পরামর্শ সোমনাথ মুখোপাধ্যায়ের।

বাঁকুড়া: ফের রাজনীতিতে কু-কথার স্রোত (Slams)। বিজেপি বিধায়ক, সাংসদকে এলাকায় দেখলে জুতোপেটা করার হুঁশিয়ারি (Threats)। হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের আইএনটিটিইউসি নেতা।মহিলাদের হাতা-খুন্তি নিয়ে তেড়ে যাওয়ার পরামর্শ সোমনাথ মুখোপাধ্যায়ের।  নিজের পদ টিকিয়ে রাখতে কু-কথা, পাল্টা কটাক্ষ বিজেপির।

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের কুকথার ঝড় রাজ্যে। এর আগে কু কথা বিতর্কে নাম জড়িয়েছেন, উদয়ন গুহ থেকে শুরু করে অখিল গিরি। এহেন পরিস্থিতিতে বারংবার রাজনীতিতে কু-কথার স্রোত। সম্প্রতি অখিল গিরির মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে। রাষ্ট্রপতিকে নিয়ে সম্প্রতি বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?' এই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়েছে। অখিল গিরির মন্তব্য নিয়ে দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করে বিজেপি। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচিতে নামে বিজেপি। এখানেই শেষ নয়, রাষ্ট্রপতির উদ্দেশে বিস্ফোরক মন্তব্যের পর এবার ফের বিতর্কিত মন্তব্য করেন অখিল গিরি।

পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর পাল্টা সভা অখিল গিরির (Akhil Giri)। আর সেখানেই শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করতে গিয়ে ফের কুকথা বলতে শোনা যায় অখিল গিরিকে। ‘আমি হাফ প্যান্ট মন্ত্রী হলে শিশির অধিকারী তো লেংটি মন্ত্রী’,  বিতর্কিত মন্তব্য অখিল গিরির। তিনি বলেন, 'গতকাল থেকে কিছু বোমের আওয়াজ চলছে এই এলাকায়। আতসবাজির আওয়াজ দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানো যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে আসছেন, খুব দুঃখ পেয়েছেন শুভেন্দু। তাঁর ঘরের সামনে মিটিং হচ্ছে, খুব দুঃখ পেয়েছেন।আমাকে বলে হাফ প্যান্ট মন্ত্রী। হাফ প্যান্ট মন্ত্রীর অর্থ ক্যাবিনেট নয়, আমি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। আমি যদি হাফ প্যান্ট মন্ত্রী হই, তাহলে ওনার বাবা তাহলে কি মন্ত্রী ? শিশির অধিকারীকে দিল্লিতে কি মন্ত্রী করা হয়েছিল জিজ্ঞাসা করব', পূর্ব মেদিনীপুরের পাউসির সভা থেকে আক্রমণ অখিল গিরির। তবে ‘অখিল গিরির মন্তব্যের কোনও গুরুত্বই নেই’, পাল্টা দিব্যেন্দু অধিকারী।

আরও পড়ুন, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, বাঁকুড়ায় বিডিও-কে আটকে রেখে বিক্ষোভ

অপরদিকে, সম্প্রতি জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য ঘিরেও বিতর্কের ঝড় ওঠে। 'বিজেপিকে (BJP) ঝেঁটিয়ে বাংলাদেশে পার' করে দেওয়ার হুমকি দিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick )। আজ সন্দেশখালীতে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে এসে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে এলে ওদের ঝেটিয়ে বিদায় করে দেব। এমন ঝাঁটান ঝাঁটাবো একেবারে বাংলাদেশে পার করে দেব।'

 

 

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget