এক্সপ্লোর

PMAY Corruption: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, বাঁকুড়ায় বিডিও-কে আটকে রেখে বিক্ষোভ

Bankura PMAY Corruption: সমীক্ষার পর আবাস যোজনার তালিকা থেকে  বাদ পড়েছে প্রায় অর্ধেকের নাম , প্রতিবাদে গ্রাম সংসদের সভায় সাড়ে চার ঘন্টা ধরে আটকে রাখা হল বিডিও-কে।

বাঁকুড়া: সমীক্ষার পর আবাস যোজনার তালিকা (PMAY List) থেকে  বাদ পড়েছে প্রায় অর্ধেকের নাম , প্রতিবাদে গ্রাম সংসদের সভায় সাড়ে চার ঘন্টা ধরে আটকে রাখা হল বিডিও-কে (BDO)। আবাস যোজনায় আসা নামের তালিকা থেকে সমীক্ষায় বাদ পড়েছে প্রায় অর্ধেক উপভোক্তার নাম । সমীক্ষায় রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে এবং তার জেরেই বাদ পড়েছে সঠিক উপভোক্তাদের নাম  এই অভিযোগ তুলে আজ বিডিও কে গ্রামে সাড়ে চার ঘন্টা ধরে আটকে রাখলেন স্থানীয় বাসিন্দারা। আজ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) বড়জোড়া ব্লকের বৃন্দাবনপুর গ্রামের বড়কুড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রকাশিত আবাস যোজনার তালিকায় বড়জোড়া ব্লকের বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতে বারোশোটিরও বেশি পরিবারের  নাম ছিল । প্রাথমিক সমীক্ষার পর সেই তালিকায় বাদ দেওয়া হয়েছে ৬০০ জনেরও বেশি উপভোক্তার নাম । স্থানীয়দের দাবি, সমীক্ষার পর দেখা যাচ্ছে অনেক উপভোক্তার নিজস্ব পাকা বাড়ি থাকলেও তাঁর নাম রয়ে গেছে তালিকায় । অথচ যাদের নাম বাদ পড়েছে তাঁদের একটা বড় অংশের পাকা বাড়ি তো দূরের কথা, ভাঙ্গা মাটির বাড়িতেই তাঁদের দিন যাপন করতে হয় । আজ বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের বড়কুড়া গ্রামে গ্রাম সংসদের সভা করতে যান বড়জোড়ার বিডিও । সেই সময় স্থানীয় বাসিন্দারা আবাস যোজনার তালিকায় ও সমীক্ষায়  রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তুলে বিডিওকে গ্রামে ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রামবাসীদের ঘেরাওয়ের জেরে প্রায় সাড়ে চার ঘন্টা ধরে গ্রামেই আটকে থাকেন বিডিও । পরে বেলিয়াতোড় থানার পুলিশ গ্রামে গিয়ে বিডিওকে ঘেরাও মুক্ত করে । স্থানীয়দের দাবি, আবাস যোজনার সম্প্রতি হয়ে যাওয়া সমীক্ষা বাতিল করে নতুন করে সমীক্ষা করে উপভোক্তা নির্বাচন করা হোক। বিডিওর বক্তব্য যে তালিকা এসেছে, তা প্রাথমিক তালিকা । আবাস যোজনার তালিকা নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা শাসকের দফতরে অভিযোগ জমা করতে পারেন। অভিযোগ খতিয়ে দেখা হবে।  

 আরও পড়ুন, 'পুরনো প্রেম', শাহ-মমতা বৈঠক ইস্যুতে মন্তব্য বিকাশের

অপরদিকে, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কত দূর ছড়িয়ে দুর্নীতি আর স্বজনপোষণের শিকড়? ফের প্রশ্ন তুলে দিল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকা। তৃণমূল পরিচালিত প্রতাপনগর গ্রামপঞ্চায়েতের উপপ্রধানের শাশুড়ি ও দেওরের নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। তালিকা তুলে ধরে অভিযোগ স্থানীয়দের একাংশের। বিতর্কের মুখে  তৃণমূলনেত্রী ও পঞ্চায়েত প্রধান মামুদা বিবির সাফাই, শাশুড়ি ও দেওর যথেষ্ট গরিব। তাঁরা আলাদা মাটির বাড়িতে থাকেন। তৃণমূল পরিচালিত সোনারপুর পঞ্চায়েত সমিতির আওতাধীন প্রতাপনগর গ্রামপঞ্চায়েত। সম্প্রতি এই সোনারপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং প্রতাপনগরের অঞ্চল সভাপতির পরিবারের দুই সদস্যের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেখা যায়। তা নিয়ে তুঙ্গে ওঠে বির্তক। এবার তাতে নতুন মাত্রা যোগ হল উপপ্রধানের ঘটনায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : পুজোর উপহার ঘোষণা মুখ্যমন্ত্রীর, রেশনে অনুদান বাড়ল এদের...
Suvendu Adhikari : পুজোর উপহার ঘোষণা মুখ্যমন্ত্রীর, রেশনে অনুদান বাড়ল এদের...
Cough Syrups: নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২
নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget