এক্সপ্লোর

Bankura News: রাতের অন্ধকারে বাঁকুড়ার ৫ টি মন্দিরে 'দুঃসাহসিক চুরি' !

Bankura 5 Temple Theft:  রাতের অন্ধকারে পরপর পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরি বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের ধবনী গ্রামে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি বাঁকুড়ার পরপর ৫ টি মন্দিরে। শুনলে প্রথমটায় মনে হবে, এ যেনও, ও হেনরির লেখা গল্পের অনুপ্রাণিত বলিউড ফিল্ম 'লুটেরা'-র প্লট। কিন্তু সেই গল্পে তো, শেষ অবধি 'লুটেরা' নিজেই 'বাল্মিকী' হয়েছিল, ধরা দিয়েছিল পুলিশের কাছে। যদিও বাঁকুড়ায় এমন কিছু ঘটেনি, গুণধর চোর 'বাল্মীকি' হওয়ার আগেই পুলিশের জালে ধরা পড়েছে। তবে বছর শেষে এই ঘটনায় বেশ থমথমে গঙ্গাজলঘাটি ব্লকের ধবনী গ্রাম। স্বাভাবিকভাবেই এই দুঃসাহসিক চুরি ঘটনায় মানুষের ধর্মীয় আবেগে আঘাত লেগেছে।

রাতের অন্ধকারে পরপর পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের ধবনী গ্রামে। গ্রামবাসীদের সূত্রে খবর একই জায়গায় সরস্বতী, কালী,মনসা,দুর্গা ও হরি মন্দির অবস্থিত। পাঁচটি মন্দিরেরই কোনওটির তালা ভেঙে বা কোনওটি খোলা পেয়ে দুঃসাহসিক ভাবে চুরি  করা হয়েছে। গ্রামবাসীরা জানাচ্ছেন, মন্দিরের বিভিন্ন সোনার গহনা,বাসনপত্র চুরি গেছে এবং মন্দিরের মূর্তি ভেঙে ফেলা হয়েছে। গ্রামবাসীদের অনুমান প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র খোয়া গিয়েছে।

সাতসকালে খবর জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকাজুড়ে। দিনের আলো ফুটতেই গ্রামবাসীরা তাঁদের গ্রামে সন্দেহভাজন একজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে। সন্দেহ বেশীকরে দানা বাঁধায় গ্রামবাসীরা পাকড়াও করে ওই ব্যক্তিকে।  পরবর্তীতে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে, সে চুরির ঘটনা নিজের মুখে স্বীকার করে নেয়। এবং এও জানায় তার সঙ্গে আরও দুজন ছিল। তড়িঘড়ি স্থানীয় গঙ্গাজলঘাটি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে পাকড়াও করে রাখা ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায় এবং বাকিদের খোঁজেও তল্লাশি শুরু করেছে। পুরো বিষয়টি খতিয়ে  দেখতে তদন্তে নেমেছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ।

আরও পড়ুন, তৃণমূল নেতার বাড়িতে গুলিকাণ্ডে গ্রেফতার দলীয় ৭ নেতা-সহ কর্মী

বাঁকুড়ায় এর আগেও ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। চলতি বছরের মার্চ মাসে বাঁকুড়ায় বন্ধ ঘরের তালা ভেঙে সর্বস্ব লুঠ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গলির ভিতরে  সি সি ক্যামেরায় ধরা পড়ে সেই দুই সন্দেহভাজনের ছবি। বাঁকুড়া শহরে বন্ধ ঘরের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। রাতের বেলায় ঘটনাটি ঘটে বাঁকুড়া শহরের ৭ নং ওয়ার্ডের সারদাপল্লী মাঠপাড়া এলাকায়। পেশায় স্বর্ণ ব্যবসায়ী শম্ভূনাথ দে র বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে তদন্তে নামে বাঁকুড়া সদর থানার পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget