এক্সপ্লোর

Bankura News: গ্রাম গিলছে নদী! ধসে পড়ছে পাকা বাড়ি-স্কুল! আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের

Bankura News: পাড় ভাঙতে ভাঙতে দেবখাল এগিয়ে আসতে শুরু করে গ্রামের দিকে।

তুহিন অধিকারী, বাঁকুড়া: বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সেখডাঙ্গা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দেবখাল। এমনিতে আপাত শান্ত দেবখাল নিয়ে তেমন চিন্তা না থাকায় খালের পাড় থেকে কিছুটা দূরে একসময় গড়ে উঠেছিল স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্র। স্থানীয় বাসিন্দারাও গড়ে তুলেছিলেন বসত বাড়ি। কিন্তু সম্প্রতি একের পর এক ভারী বৃষ্টিতে দেবখালে শুরু হয় ভয়াবহ ভাঙন।                    

পাড় ভাঙতে ভাঙতে দেবখাল এগিয়ে আসতে শুরু করে গ্রামের দিকে। সম্প্রতি দানার ভারী বৃষ্টির জেরে পরিস্থিতি এমন হয় যে পাড় ভাঙতে ভাঙতে দেবখাল এসে পৌঁছে যায় গ্রামের ভিতরে। প্রতিনিয়ত ঝুপঝাপ করে ধসে পড়ছে পাড়ের মাটি। 

মাঝে মাত্র আর ফুট পাঁচেক দূরত্ব। তারপরই দেবখালের প্রবল স্রোত গিলে খাবে শিশু শিক্ষা কেন্দ্র সহ গ্রামের একাধিক পাকা বাড়ি। এই পরিস্থিতিতে কার্যত রাতের ঘুম উড়েছে সেখডাঙ্গা গ্রামের মানুষের। আতঙ্কে শিশু শিক্ষা কেন্দ্রে গ্রামের শিশুদের পাঠানো বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা। 

গ্রামবাসীদের দাবী, বারবার দেবখালের ভাঙনের বিষয়টি প্রশাসনের নজরে এনে খালের পাড় বাঁধানোর আবেদন জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি।                                                                                                  

আরও পড়ুন, 'টাকা নিয়েছেন' ওসি! 'দিদিকে বলো'তে ভয়ঙ্কর অভিযোগ, মিলল সেই অর্থ?

ইন্দাসের বিজেপি বিধায়ক এই ঘটনার জন্য দূষেছেন রাজ্য সরকারকেই। বিধায়ক নির্মল ধারা বলেন, পরবর্তী অধিবেশনে বিষয়টি বিধানসভায় তুলে ধরে দেবখালের পাড় বাঁধানোর আবেদন জানাবেন তিনি। এদিকে তৃণমূল পরিচালিত স্থানীয় ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত বলেন, দেবখালের এই ভাঙনের বিষয়টি নজরে আসতেই তাঁরা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। দূর্যোগ কাটলেই ওই এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। কিন্তু কবে থেকে শুরু হবে সেই কাজ, সেই দিকেই আপাতত তাকিয়ে নিরুপায় সেখডাঙ্গা গ্রামের মানুষ।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal LIVE News: 'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Agnimitra Paul: 'যে বাচ্চাগুলোর প্রাণ গেল...', মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগের সরকারকে তোপ অগ্নিমিত্রা পালের
'যে বাচ্চাগুলোর প্রাণ গেল...', মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগের সরকারকে তোপ অগ্নিমিত্রা পালের
Suvendu Adhikari: 'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget