এক্সপ্লোর

Bankura News: স্কুল থেকে বাইক নিয়ে ফেরার পথে মৃত্যু প্রধান শিক্ষকের, পিছন থেকে লরির ধাক্কাতেই সব শেষ

Road Accident: বাইক নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে বাঁকুড়ার জয়পুর থানার চ্যাংডোবা হাইস্কুলের প্রধান শিক্ষক চিন্ময় কোনারের।

তুহিন অধিকারী, বাঁকুড়া : মর্মান্তিক ঘটনা। বাইক নিয়ে স্কুল থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রধান শিক্ষকের। পিছন থাকা আসা লরির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া বাঁকুড়ার বিষ্ণুপুরে। 

বাইক নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে বাঁকুড়ার জয়পুর থানার চ্যাংডোবা হাইস্কুলের প্রধান শিক্ষক চিন্ময় কোনারের। মৃত প্রধান শিক্ষক জয়পুর ব্লকের তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেলের সভাপতিও ছিলেন। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রধান শিক্ষকের এই মৃত্যুতে স্বাভাবিক ভাবেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে খবর, ঘাতক লরি চালক জেরায় জানিয়েছেন, মদ্যপ অবস্থায় তিনি লরি চালাচ্ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই এদিনও স্কুল শেষে নিজের বাইকে চড়ে বিষ্ণুপুরে নিজের বাড়িতে ফিরছিলেন চ্যাংডোবা হাইস্কুলের প্রধান শিক্ষক চিন্ময় কোনার। বিষ্ণুপুর থানার বন কামারপুকুর এলাকায় একটি লরি তাঁকে ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় ওই প্রধান শিক্ষক রাস্তা থেকে সরে গিয়ে সাইড ছেড়ে দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি এই সময় লরিটি পিছন থেকে আচমকাই বাইকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান চিন্ময় কোনার নামের ওই ব্যক্তি। এরপর তাঁর শরীরের উপর দিয়েই লরি চালিয়ে দেন চালক। শরীরের উপর দিয়ে এভাবে লরির চাকা চলে যাওয়ায় ঘটনাস্থলেই প্রধান শিক্ষকের মৃত্যু হয়। দুমড়ে মুচরে যায় প্রধান শিক্ষকের বাইকটি। ঘটনার পর ঘাতক লরির চালকের স্বীকারোক্তি তিনি মদ্যপ অবস্থায় লরি চালাচ্ছিলেন।                  

বিষ্ণুপুর থানার পুলিশ লরিটিকে আটক করেছে। আটক করা হয়েছে লরির চালক এবং খালাসিকেও। ঘটনার খবর পাওয়ার পরই বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ছুটে যান বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, বিষ্ণুপুরের পুরপ্রধান গৌতম গোস্বামী-সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। প্রধান শিক্ষকের এ হেন আকস্মিক মৃত্যুতে রীতিমত শোকের ছায়া বিষ্ণুপুর জুড়ে। 

ওভারটেক করার জেরে পথ দুর্ঘটনার ঘটনা এ রাজ্যে নতুন নয়। বেশিরভাগ ক্ষেত্রেই ওভারটেক করতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িকে ধাক্কা মারে। তার জেরে প্রাণও হারান অনেকে। অনুমান, এবারও ওভারটেক করার তাড়াহুড়োয় নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান শিক্ষকের বাইকে ধাক্কা মারে ওই লরিটি। বেঘোরে প্রাণ হারান বাঁকুড়ার বিষ্ণুপুরের ওই প্রধান শিক্ষক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
Electric Bill: এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Kakoli vs Kalyan Controversy:
"উনি নারী বিদ্বেষী", কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের, "বেইমান...ফালতু কথা", পাল্টা TMC সাংসদ

ভিডিও

Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget