এক্সপ্লোর

Bankura News: 'পদ না পেলে বা সরিয়ে দেওয়া হলে গুম হয়ে বসে যাচ্ছেন', অভ্যন্তরীণ বিষয় তুলে কী বার্তা অরূপের ?

TMC: কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে বুধবার কোতলপুর নেতাজি মোড়ে সভা করে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল

তুহিন অধিকারী, বাঁকুড়া : লোকসভা ভোটের আগে দলীয় সংগঠন চাঙা করার লক্ষ্যে ময়দানে নেমেছে প্রতিটি রাজনৈতিক দল। রাজ্যের শাসকদল একাধিক জায়গায় সভা-সমাবেশ করে যাচ্ছে। এই পরিস্থিতিতে সংগঠনের বিভিন্ন ইস্যুতে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রকাশ্য সভায় এবার দলের অভ্যন্তরীণ সমস্যার কথা সামনে আনলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ চক্রবর্তী। তাঁর বক্তব্য, 'দলের কিছু নেতা অভিমান করে বসে আছেন। পদ না পেলে বা পদ থেকে সরিয়ে দেওয়া হলেই তাঁরা গুম হয়ে বসে যাচ্ছেন ৷ এইভাবেই তো আমরা পিছিয়ে যাচ্ছি। বুধবার বাঁকুড়ার কোতলপুরে তৃণমূলের একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এমন কথায় বলেন তিনি। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। তাদের কটাক্ষ, তৃণমূলের পদ শুধু কাটমানির জন্য, আর তা নিয়ে এদের গোষ্ঠীদ্বন্দ্ব। তা এদের কথাতেই পরিষ্কার।

কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে বুধবার কোতলপুর নেতাজি মোড়ে সভা করে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল। সেই সভায় হাজির ছিলেন রাজ্য তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, সমীর চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ বাঁকুড়া ও বিষ্ণপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। এদিনের সভায় বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী দলের অভ্যন্তরীণ সমস্যার কথা সামনে আনেন। 

তিনি বলেন, যাঁরা দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করলেন, আজ তাঁদের মনে এত অভিমান কেন ? কেন অভিমান করব, কেন পিছিয়ে যাচ্ছি আমরা আসুন আমরা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দিল্লিকে দেখিয়ে দিই, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারও স্থান নেই। আমরা পদ নিয়ে কাড়াকাড়ি করব না । দল যাকে দায়িত্ব দেবে তাঁকে সেই দায়িত্ব পালন করতে হবে। পদ থেকে সরিয়ে দেওয়া হলে বা পদ না পেলে গুম হয়ে যাব, অভিমান কীসের জন্য ? অভিমান করে বসে থাকব এ জিনিস চলতে পারে না। আমরা দলের সৈনিক, আমার পরিচয় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। অভিমানীদের দলের সাংগঠনিক কাজে যোগ দেওয়ার আহ্বান করেন তিনি। 

যদিও অরূপ চক্রবর্তীর এই বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, এদের পদ হল কাটমানি। পদ না থাকলে কাটমানি থাকবে না। আর এই নিয়ে তো আদি নব্যের লড়াই শুরু হয়েছে। সেটা প্রকাশ্য দেখা যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi Rally Live : 'ব্রিগেড থেকে নতুন বাংলার বিউগল বেজে গেল' বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Narendra Modi : 'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি', কলকাতায় এসে বললেন প্রধানমন্ত্রী
Samik Bhattacharya:
"পশ্চিমবঙ্গ কোনও ধর্মশালা নয়, আমরা এই দেশের মানুষকেই এই দেশে রাখব", ব্রিগেডের সভা থেকে বললেন শমীক
Narendra Modi Brigade Live: তৃণমূলের অত্যাচারীদের রেয়াত করা হবে না, বেছে বেছে সব হিসেব নেওয়া হবে, ব্রিগেডে বললেন মোদি
তৃণমূলের অত্যাচারীদের রেয়াত করা হবে না, বেছে বেছে সব হিসেব নেওয়া হবে, ব্রিগেডে বললেন মোদি
Mithun Attacks Mamata: ‘হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার হয়ত ICU থেকে বক্তৃতা করবেন’, ব্রিগেডে মমতাকে তীব্র আক্রমণ মিঠুনের
‘হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার হয়ত ICU থেকে বক্তৃতা করবেন’, ব্রিগেডে মমতাকে তীব্র আক্রমণ মিঠুনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
Embed widget