এক্সপ্লোর

Bankura: টিউশন থেকে আর বাড়ি ফেরা হল না, ওন্দায় মৃত্যু ছাত্রীর, ঘাতক ফের লরি

Bankura News: জানা গেছে শনিবার সকালে ওন্দা থেকে টিউশন করে  ভেদুয়াশোল বাসস্ট্যান্ডে নেমে রাস্তা পেরোচ্ছিল ২ ছাত্রী। সেই সময়ই আচমকা একটি ট্রাক এসে ধাক্কা মারে এক ছাত্রীকে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া:  আবার পথ দুর্ঘটনায় মৃত্যু ১ ছাত্রীর। আহত আরও এক ছাত্রী। এবারও ঘাতক লরি। এই ঘটনাটি বাঁকুড়ার (Bankura) ওন্দায় (Onda)।  লরির ধাক্কায় মৃত্যু হল ১ ছাত্রীর। আহত (Injured) হয়েছে আরও ১ জন ছাত্রী। ঘটনাটি ঘটেছে ওন্দার ভেদুয়াশোল বাসস্ট্যান্ডে।

ঠিক কী হয়েছিল?

জানা গেছে শনিবার সকালে ওন্দা থেকে টিউশন করে  ভেদুয়াশোল বাসস্ট্যান্ডে নেমে রাস্তা পেরোচ্ছিল ২ ছাত্রী। সেই সময়ই আচমকা একটি ট্রাক এসে ধাক্কা মারে এক ছাত্রীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই ছাত্রীর। কিন্তু গুরুতর আহত হয়েছে আরও একজন। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম রেখা চট্টোপাধ্যায়। সে দ্বাদশ শ্রেণিতে পড়ত। আহত ছাত্রীর নাম সঙ্গীতা বাউরি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ লরিটিকে আটক করেছে। এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষজন এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন। 

লিলুয়াতেও লরির চাকায় পিষে মারা গেল ছাত্রী

এদিন রাজ্যের অন্য প্রান্তে হাওড়ার লিলুয়ায়ও লরির নীচে পিষে মারা গেল এক ছাত্রী। সূত্রের খবর, শনিবার সকালে লিলুয়ার ভট্টনগরে এই ঘটনাটি ঘটে। সেখানে রাস্তা সাইকেলে করে বাড়ি ফিরছিল এক ষষ্ঠ শ্রেণির ছাত্রী। পুলিশ সূত্রে খবর সেই ছাত্রীর নাম লক্ষ্মী তুরি। তার বয়স ১৪। লিলুয়ার সহায়িকা গার্লস স্কুলের ছাত্রী ছিল সে। লিলুয়ার সহায়িকা গার্লস স্কুলের ছাত্রী ছিল সে। প্রত্যক্ষদর্শীদের বয়ান এদিন সাইকেলে করে যখন লক্ষ্মী বাড়ি ফিরছিল তখন রাস্তায় গর্তে আচমকাই সাইকেল উল্টে পড়ে যায়। এরপরই একটি লরি পেছনে দিক থেকে এসে পিষে দেয় সেই ছাত্রীকে।

এই ঘটনা চোখের সামনে দেখেও সেই মেয়েটিকে বাঁচাতে পারেননি প্রত্যক্ষদর্শীরা। তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। লরিটি ভাঙচুর শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে লরি ছেড়ে পালিয়ে যায় লরি চালক ও খালাসি। উত্তপ্ত জনতাকে সামলাতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে। 

আরও পড়ুন: মাঝরাতে অভিযান, চুরি যাওয়া ২৭ বাইক উদ্ধার খড়্গপুর লোকাল থানার পুলিশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : 'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
'যে সম্মান উনি আজ দিলেন' ... ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা
Firhad On Suvendu : '৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
'৭ দিনের মধ্যে দিতে হবে জবাব' মন্ত্রীদের কী নিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর? ফিরহাদের মুখে ঢালাও প্রশংসা
Suvendu Adhikari : স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে...বিধানসভায় যা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget