এক্সপ্লোর

Bankura Ram Nabami: রামচন্দ্রের ছবি নিয়ে খোল-করতাল সহযোগে মিছিল, রামনবমীতে হিন্দুদের পথে নামার ডাক বাঁকুড়ায়

Bankura News: আগামী ৬ এপ্রিল বাঁকুড়া শহরের পাঁচবাগা মোড় থেকে 'ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা'য় সকলকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: রবিবার রামনবমী (Ram Nabami)। তাকে ঘিরে বাঁকুড়া জেলায় গেরুয়া শিবিরের তৎপরতা তুঙ্গে। রামনবমীতে হিন্দুদের পথে নামার ডাক দিয়ে বাঁকুড়া ১ নম্বর ব্লকের আঁধারথোল গ্রামে বাড়ি বাড়ি প্রচার করল বিজেপি। রামচন্দ্রের ছবি হাতে নিয়ে, খালি পায়ে, খোল-করতাল সহযোগে বিজেপির তরফে ওই মিছিল করা হয়। ছিলেন দলের জেলা কমিটির সদস্য। এলাকার মহিলারা শঙ্খধ্বনি করে মিছিলকে স্বাগত জানান। রবিবার রামনবমীর দিন বাঁকুড়া শহরের পাঁচবাগা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদ। ওই মিছিল সফল করার আহ্বান জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে বাঁকুড়া শহরের রানিগঞ্জ মোড় এলাকায় পতাকা লাগানো হয়েছে। 

হিন্দুদের পথে নামার ডাক বাঁকুড়ায়: আগামী ৬ এপ্রিল বাঁকুড়া শহরের পাঁচবাগা মোড় থেকে 'ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা'য় সকলকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। বাঁকুড়া-১ ব্লকের আঁধারথোল গ্রামে খোল-করতাল সহযোগে ওই মিছিল ও বাড়ি বাড়ি প্রচারের নেতৃত্বে ছিলেন বিজেপির বাঁকুড়া জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষ। বিজেপির ওই মিছিলকে শঙ্খধ্বনীর মাধ্যমে স্বাগত জানাতে দেখা যায় ওই এলাকার মহিলাদের। পাশাপাশি বাঁকুড়া শহরের রানীগঞ্জ মোড় এলাকায় ওই দিনের মিছিল সফল করার আহ্বান জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে তাদের পতাকা লাগানো হয়।                                             

বিজেপির বাঁকুড়া জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষ আগামী বিধানসভা নির্বাচনে সমস্ত হিন্দুদের এক হওয়ার ডাক দিয়েছেন। তিনি বলেন, "রাম সবার, তৃণমূল সমর্থকরাও রাম নবমীর মিছিলে আসুন।'' একই সঙ্গে 'হিন্দুদের সামনে মহা বিপদ' দাবি করে '২৬ এর নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আবেদনও জানান তিনি।

রামনবমীর আগে তৃণমূল-বিজেপির বাগযুদ্ধে ফুটছে বঙ্গ রাজনীতি।  তৃণমৃলের বাঁকুড়া জেলা কমিটির সদস্য মধুসূদন ডাঙ্গর বলেন, "ওই দল 'উন্নয়নের কথা না বলে রাম, বিজেপি পদ্ম ফুল এসব করছে। বাঁকুড়ার মানুষ আগেই ওদের সাংসদকে বিদায় জানিয়েছে। এবার বিধায়ককেও গর্তে ঢুকিয়ে দেবে। তবে আমরা হিন্দু হিসেবে মনে করি, রামের সাথে বিজেপির কোন সম্পর্ক থাকা উচিৎ না। যা হচ্ছে তা ধর্মের নামে কলঙ্ক।'' ওরা 'ভয় পেয়েই' এসব করছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget