এক্সপ্লোর

Bankura News: ‘চোর’ স্লোগান তুলে প্রধান শিক্ষিকার ঘরে, পরিচালন সমিতির সঙ্গে দ্বন্দ্ব, শিকেয় পঠনপাঠন

Bankura School: স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে দশম শ্রেণিতে উত্তীর্ণ করা নিয়ে ঝামেলার সূত্রপাত।

তুহিন অধিকারী, বাঁকুড়া: ভুল করে নবম শ্রেণির ছাত্রীকে দশক শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই কার্যত হুলস্থুল পরিস্থিতি বাঁকুড়ার স্কুলে। প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে চোর স্লোগান পরিচালন সমিতির সভাপতির অনুগামীদের (Bankura News)। পাল্টা অসহযোগিতার অভিযোগ প্রধান শিক্ষিকার। দুই জনের দ্বন্দ্বে আপাতত শিকেয় স্কুলের উন্নয়ন (Bankura School)। 

প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে চোর স্লোগান পরিচালন সমিতির সভাপতির অনুগামীদের


দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়,অনুব্রত মণ্ডলদের দেখে পথেঘাটে, আদালত চত্বরে চোর স্লোগান শোনা গিয়েছে অনেক বার। এ বার প্রধান শিক্ষিকাকে চোর স্লোগান। প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে চোর স্লোগান পরিচালন সমিতির সভাপতির অনুগামীদের। বাঁকুড়ার বিষ্ণুপুরের শিবদাস সেন্ট্রাল গার্লস হাইস্কুলে এই ঘটনা ঘটেছে।

স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে দশম শ্রেণিতে উত্তীর্ণ করা নিয়ে ঝামেলার সূত্রপাত। অভিযোগ, ভুল করে ওই ছাত্রীকে দশম শ্রেণিতে উত্তীর্ণ দেওয়া হয়েছে। সোশাল মিডিয়ায় এই নিয়ে পোস্টও করেন পরিচালন সমিতির সভাপতি অভিজিৎ সিংহ। বৃহস্পতিবার নিজের অনুগামীদের নিয়ে সোজা স্কুলে হাজির হন তিনি। 

আরও পড়ুন: CV Ananda Bose: পূর্বসূরি ধনকড়কে অনুসরণ! উচ্চশিক্ষায় নজরদারি রাজ্যপালের, আর্থিক লেনদেনে নিতে হবে অনুমোদন

যদিও দ্বন্দ্বের কথা মানতে নারাজ অভিজিৎ। তাঁর কথায়, "দ্বন্দ্বের কোনও ব্যাপার নেই। আমরা কোনও দ্বন্দ্ব তো কিছু দেখতে পেলাম না!" যদিও প্রধান শিক্ষিকা মধুমিতা কুণ্ডু পাল্টা অভিযোগ করেছেন যে, মিটিংয়ে যোগ দেন না পরিচালন সমিতির সভাপতি। নিজের মতো করে বানিয়ে ফেলেছেন রেজলিউশন খাতাও। তিনি বলেন, "১৫টি মিটিং ডেকেছি। মাত্র চারটিতে এসেছেন উনি। আলাদা করে রেজলিউশনের খাতা কিনেছেন। আলাদা স্ট্যাম্প করেছেন।"

দু'জনের দ্বন্দ্বে কার্যত শিকেয় স্কুলের উন্নয়নের কাজ

উল্লেখ্য, ১৫ মার্চ একটি অডিও ভাইরাল হয়, যেখানে টাকা দিয়ে প্রধান শিক্ষিকা দশম শ্রেণিতে উত্তীর্ণ করার কথা বলেন বলে দাবি করা হয়। এর পর মাস ঘুরতে না ঘুরতেই ফের দানা বাধল বিতর্ক। দু'জনের দ্বন্দ্বে কার্যত শিকেয় স্কুলের উন্নয়নের কাজ।

এ দিকে, পূর্ব বর্ধমানে খোদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। কয়েক লক্ষ টাকা দিয়েও চাকরি মেলেনি, টাকা ফেরত চাইতে গিয়ে মিলেছে হুমকি মেলে বলে অভিযোগ সামনে এসেছে। পূর্ব বর্ধমানের কালনা মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছেন ভিযোগকারী। অভিযুক্ত শিক্ষক স্কুলে আসছেন না বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
Annapurna Yojana Website: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget