এক্সপ্লোর

CV Ananda Bose: পূর্বসূরি ধনকড়কে অনুসরণ! উচ্চশিক্ষায় নজরদারি রাজ্যপালের, আর্থিক লেনদেনে নিতে হবে অনুমোদন

Raj Bhavan:রাজভবনের তরফে বিশ্ববিদ্যালয়গুলিতে যে নির্দেশিকা পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে আচার্য তথা রাজ্যপালের আগাম অনুমোদন নিতে হবে।

কলকাতা: নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল বাংলা। সেই আবহে কড়া অবস্থান রাজভবনের। উচ্চশিক্ষায় নজরদারি চালানোর সিদ্ধান্ত। পূর্বসূরি জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) পর এ বার বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক লেনদেনে কড়া নজর রাখতে উদ্যোগী হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সেই মর্মে বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশিকা পাঠাল রাজভবন (Raj Bhavan)। 

প্রতি সপ্তাহের কার্যক্রমের রিপোর্ট পাঠাতে হবে রাজভবনে

রাজভবনের তরফে বিশ্ববিদ্যালয়গুলিতে যে নির্দেশিকা পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে আচার্য তথা রাজ্যপালের আগাম অনুমোদন নিতে হবে। প্রতি সপ্তাহের কার্যক্রমের রিপোর্ট পাঠাতে হবে রাজভবনে। সরাসরি রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। 

এ বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "রাজ্যপাল আচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন, নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন যে, তা ভালই। তবে রাজ্যপাল নির্বাচিত জনপ্রতিনিধি নন। রাজ্যে নির্বাচিত সরকার আছে। সরকারের শিক্ষা দফতর আছে। আমাদের দেখতে হবে, রাজ্যপালের উৎসাহে যেন নির্বাচিত সরকারের ক্ষমতা খর্ব না হয়। রাজ্যপাল যা-ই করুন, উচ্চশিক্ষা দফতরের সঙ্গে আলোচনা করে করা উচিত।"

আরও পড়ুন: Dearness Allowance : 'কর্মচারীরা বারবার কর্মবিরতিতে, সরকারের পদক্ষেপের প্রয়োজন', ডিএ আন্দোলন নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের

যদিও রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, "তৃণমূল সংখ্যাগরিষ্ঠতার জোরে বিধানসভায় এমন বিল পাস করিয়েছিল যে বিশ্ববিদ্যালয় এবং সব কলেজের উপর নিরঙ্কুশ ক্ষমতা কায়েম করেছিল। প্রত্যেক ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ ছিল। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, 'আমরা টাকা দিচ্ছি। নাক গলাব না কেন?' অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্রতা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। আচার্যকে অন্ধকারে রেখে, অনুমোদন ব্যাতীত সব করা হয়েছিল। তার জন্য এত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরে যেতে হয়। শিক্ষায় এর প্রভাব কী পর্যায়ে গিয়েছে, তা শুধু বাংলা নয়, দেশের মানুষ জেনে গিয়েছেন।"

ধনকড় জমানায় একই পরিস্থিতি  তৈরি হয়েছিল, সংঘাত বাধে রাজ্য এবং রাজভবনের মধ্যে

এর আগে, ধনকড় জমানায় একই পরিস্থিতি  তৈরি হয়েছিল। সেই সময়ও উচ্চশিক্ষা দফতর মারফত আচার্যর সঙ্গে যোগাযোগ রাখতেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। সেই নিয়ে চরম সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। তার জেরে রাজ্য বিধানসভায় রাজ্য বিশ্ববিদ্যালয় আইনি সংশোধনী বিলও পাস হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপাচার্য করার পথতে এগোয় রাজ্য বিধানসভা।  

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget