এক্সপ্লোর

Bankura: পুরভোটের প্রাক্কালে তৃণমূল ও নির্দল কর্মীদের হাতাহাতি, উত্তেজনা বাঁকুড়ার সোনামুখীতে

Bankura News: নির্দল প্রার্থী সঞ্জয় চট্টোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট দেবনাথ ঘরকে প্রথমে তৃণমূল কর্মীরা মারধর করে বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূল কর্মীদের ওপর নির্দল কর্মীরা চড়াও হয় বলে পাল্টা অভিযোগ।

তুহিন অধিকারী, বাঁকুড়া: পুরভোটের (Municipal Election) আমেজ রাজ্যজুড়ে। তার প্রাকমুহুর্তে বাঁকুড়ার (Bankura) সোনামুখীতে তৃণমূল (TMC) ও নির্দল (Independent) কর্মীদের মধ্যে বাধল হাতাহাতি। এলাকায় চরমে পৌঁছল উত্তেজনা। এমনকী আহত হলেন উভয় পক্ষের ৪ জন।

জানা গেছে, ঘটনাটি সোনামুখী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের। সোমবার রাত দশটা নাগাদ সেখানের তৃণমূল কর্মী ও নির্দল কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। হাতাহাতির পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছয় যে উভয় পক্ষের ৪ জন আহত হন। 

১১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সঞ্জয় চট্টোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট দেবনাথ ঘরকে প্রথমে তৃণমূল কর্মীরা মারধর করে বলে তাদের অভিযোগ। অন্যদিকে তৃণমূল কর্মীদের ওপর নির্দল কর্মীরা চড়াও হয়ে মারধর করে বলে পাল্টা অভিযোগ ঘাসফুল শিবিরের। অভিযোগ পাল্টা অভিযোগে রীতিমতো সরগরম হয়ে ওঠে সোনামুখী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নির্দল প্রার্থী সঞ্জয় চট্টোপাধ্যায় বলেন, 'দেবনাথ ঘর নামে আমার ইলেকশন এজেন্ট রাস্তা দিয়ে পার হচ্ছিল। তৃণমূল কর্মীরা আমার ইলেকশন এজেন্টকে মারধর করে এবং পার্টি অফিস ভাঙচুর করে।' এছাড়াও তাঁর আরও দাবি যে 'ওদের' পায়ের তলার মাটি সরে গেছে তাই এসব করছে।

আরও পড়ুন: Anish Khan Death Update Rally : চ্যাংদোলা করে তোলা হল প্রিজন ভ্যানে, ধৈর্য্যের পরীক্ষা দিয়ে শেষমেশ মিছিল ছত্রভঙ্গ করল পুলিশ

১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ পাল পাল্টা বলেন, 'আমরা কেন মারপিট করতে যাব! ওরাই আমাদের ছেলেকে ভোজালি দিয়ে, পিস্তলের বাট দিয়ে, রড দিয়ে মারধর করেছে।' তাঁর কথায়, 'গতকাল আমাদের যে মহামিছিল বেরিয়েছিল সেটা দেখে সঞ্জয় চট্টোপাধ্যায়ের পায়ের তলার মাটি সরে গেছে। সেই জন্য এই সব কাজ করছে নির্দল প্রার্থী। এখানে মানুষের সমর্থন পাবে না সেটা ওরা বুঝে গেছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget