এক্সপ্লোর

Anish Khan Death Update Rally : চ্যাংদোলা করে তোলা হল প্রিজন ভ্যানে, ধৈর্য্যের পরীক্ষা দিয়ে শেষমেশ মিছিল ছত্রভঙ্গ করল পুলিশ

কার্যত ৩ ঘণ্টা ধরে কলকাতার রাজপথে বিক্ষোভ-অবরোধে তৈরি হওয়া পরিস্থিতিও আপাত নিয়ন্ত্রণে

উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদার, কলকাতা : লম্বা সময় ধরে ধৈর্য্যের পরীক্ষা দিয়ে শেষমেশ পড়ুয়াদের মহামিছিল ছত্রভঙ্গ করল পুলিশ (Police)। কলেজ স্ট্রিটের মুখে পড়ুয়াদের (Students Rally) আটকে দিয়ে পুলিশের পক্ষ থেকে তাঁদের সাফ বার্তা দেওয়া হয়, তাঁদের মিছিল আর এগোতে দেওয়া হবে না। পড়ুয়াদের সঙ্গে আলাপ-আলোচনা চলার মাঝেই হঠাৎ করে ধরপাকড় শুরু করে পুলিশ। কার্যত চ্যাংদোলা করে একাধিক পড়ুয়াদের তোলা হল প্রিজন ভ্যানে (Prison Van)। একাধিক পড়ুয়াকে আটক করে পুলিশ। যার জেরে কার্যত ৩ ঘণ্টা ধরে কলকাতার (Kolkata) রাজপথে বিক্ষোভ-অবরোধে তৈরি হওয়া পরিস্থিতিও আপাতত নিয়ন্ত্রণে।

আলিয়া বিশ্ববিদ্যালয় (Aliah University) থেকে পড়ুয়াদের মহামিছিল রওনা হওয়ার পর থেকেই গোটা রাস্তা জুড়ে ঠান্ডা মাথায় পড়ুয়াদের বারবার বোঝানোর চেষ্টা চলেছিল পুলিশের পক্ষ থেকে। কিন্তু কার্যত পুলিশের কথা এড়িয়ে তাদের অনুরোধ-প্রতিরোধ ঠেলে মিছিল এগোতে থাকে। নির্দিষ্ট মিছিলের পথ ভেঙে মল্লিকবাজার, শিয়ালদা ক্রমশ অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ মাঝে গোটা সময়টায় অনুরোধের পথে এগোলেও পড়ুয়াদের কলেজ স্ট্রিটের দিকে এগোতে দিয়ে পথ রুখে দাঁড়ায়। পাঁচজন আইপিএস পদমর্যাদার পুলিশ বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে আলাপ-আলোচনার পর্ব শুরু করেন। কলেজ স্ট্রিটেও অবশ্য পড়ুয়াদের মেজাজ ছিল রণংদেহী। ঠান্ডা মাথায় অনেকক্ষণ এগোনোর পর যখন পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া দু'জন প্রতিনিধিকে মহাকরণে যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে। কিন্তু সেই আলোচনা চলার মাঝেই ফের ধস্তাধস্তি-ঠেলাঠেলি পরিস্থিতি তৈরি হয়, আর যার পরেই আক্রমণাত্মক মেজাজে মিছিল ছত্রভঙ্গ করার পথ নেয় পুলিশ।

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর (Anish Khan Death) ন্যায়বিচারের দাবিতে ও দ্রুত দোষীদের শাস্তির দাবিতে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছিল পড়ুয়াদের মিছিল। স্লোগানে, গানে, বিক্ষোভে প্রতিবাদের পথে যাবতীয় পুলিশি প্রতিরোধ ভাঙতে ভাঙতে এগোতে থাকে তারা। প্রথমে ডোরিনা ক্রসিংয়ের কাছে মহাকরণে মিছিলকে না যেতে দেওয়ার ব্যবস্থা হিসেবে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা থাকলেও ক্রমশ দিক বদলাতে থাকা মিছিলকে আটকানো হয় কলেজ স্ট্রিটে। নিরাপত্তা বেষ্ঠনী তৈরি করে জলকামান নিয়ে প্রস্তুত হতে শুরু করে পুলিশ। আনা হয় প্রিজন ভ্যানও। যারপরই আলাপ-আলোচনা পর্বের মাঝেই ফের ধস্তাধস্তি শুরু হতে রণংদেহী মেজাজে মিছিল ছত্রভঙ্গ করল পুলিশ।

আরও পড়ুন- আনিসের বাড়িতে সিট, চরমে গ্রামবাসীদের বিক্ষোভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget