এক্সপ্লোর

Bankura: বনদফতরেই তৈরি 'বোমা', 'টেস্টিং' সফল হতেই বরাতের ঢেউ

Bankura News: এই বোমা জীবন নেবে না, বরং তৈরি করবে নতুন প্রাণ

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দিনে দুপুরে তৈরি হচ্ছে 'বোম'। সরকারি অফিসে তৈরি হচ্ছে এই 'বোম'। সেই কাজে হাত লাগিয়েছে সরকারি কর্মীরাও। নাব, এই বোমা ধ্বংস করে না। জীবন দেয়। বলা ভাল, রুখুসুখু অঞ্চলকে সবুজে মুড়িয়ে দেয় এই বোমা। নাম 'সিড বম্ব'

শুশুনিয়া পাহাড়ের রুক্ষ্ম অংশকে সবুজে ঢাকতে পরীক্ষামূলক ভাবে অভিনব সিড বম্বের ব্যবহার করা হয়েছিল। সেটা সফল হয়েছে, তারপরেই মিলেছে বরাত, এবার সিড বম্ব তৈরিতে উদ্যোগী বন দফতর (forest department )।

বৈজ্ঞানিক উপায়ে এই বোমা তৈরি করে সাড়া ফেলে দিয়েছে বাঁকুড়ার (Bankura) ছাতনা বনদফতর। পঞ্চায়েত নির্বাচনের গোটা সময় বাংলাজুড়ে শোনা গিয়েছে বোমার শব্দ। এগরা থেকে দত্তপুকুরে বিস্ফোরণ- কেড়েছে একাধিক প্রাণ। তাই বোমা শব্দের সঙ্গে জুড়ে থাকে আতঙ্ক। কিন্তু এটা আতঙ্কের বোমা নয়। নতুন জীবন দেয় এই বোমা। কীভাবে?

দক্ষিণবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। এই পাহাড়ের বেশিরভাগ অংশ সবুজে ঢাকা থাকলেও অনেক উঁচুতে পাহাড়ের একটা অংশ রুক্ষ্ম পাথরে ঢাকা। সবুজ বনানীর মাঝে পাহাড়ের এই অংশ বড়ই বেমানান ঠেকে পর্যটকদের চোঁখে। পাহাড়ের উপরের রুক্ষ্ম সেই অংশ সবুজে ঢাকতে সাম্প্রতিকালে পরীক্ষামূলক ভাবে এক অভিনব পদ্ধতি নিয়েছিল বনদফতরের ছাতনা রেঞ্জ। শুশুনিয়া পাহাড়ের কোল আরও সবুজে ভরিয়ে দিতে এক মাস আগে বনদফতর শুরু করেছিল এক অভিনব কর্মসূচি। শুশুনিয়া পাহাড়ের কোলে একটি প্রান্তে গাছ নেই রয়েছে শুধু নুড়ি-পাথর। শীতকালে শুশুনিয়া পাহাড়ে আগুন লেগেও পুড়ে নষ্ট হয় বহু গাছপালা। শুশুনিয়া পাহাড়েরই একাংশে থাকা বিশেষ ধরনের পাথরকে কেন্দ্র করে শুশুনিয়ায় গড়ে উঠেছে পাথর খোদাই শিল্প। পাহাড় থেকে ওই বিশেষ ধরনের পাথর নামিয়ে এনে তা দিয়ে মূর্তি গড়ে শিল্পীরা তা বিক্রি করতেন পর্যটকদের কাছে। রুক্ষ্ম পাথরের টুকরো ইতস্তত পড়ে থাকায় ওই অংশে গাছ জন্মায়নি। সবুজ পাহাড়ের কোলে সেই রুক্ষ্ম স্থান বড়ই বেমানান।তাই পাহাড়ের গায়ের সেই রুক্ষ্ম অংশ সবুজে ঢাকতে সিড বম্বের ব্যবহার করে বন দফতর। বিশেষ পদ্ধতিতে গোবর, মাটি দিয়ে জৈব গোলাকার বোমার আকারে বস্তু তৈরি করে তার মধ্যে পুঁতে দেওয়া হয়েছে আকাশমনি, বাবলা, শিরীষ ও সুবাবুল গাছের বীজ। বনদফতর বলেছিল রুক্ষ্ম মাটিতেও দিব্যি বেঁচে থাকে এই প্রজাতির গাছগুলি। প্রাথমিক ভাবে এই সিড বম্বে থাকা বীজগুলি অঙ্কুরিত হয়ে গোবর ও মাটি থেকে খাবার সংগ্রহ করে তা বেড়ে উঠবে। পরে পরিণত গাছের শেকড় পাথরের খাঁজ বেয়ে প্রবেশ করবে মাটিতে। সিড বম্বের মাধ্যমে পাহাড়ের রুক্ষ ওই অংশ অচিরেই সবুজে ঢেকে ফেলা সম্ভব হবে সেই আশা বন দফতরের। প্রাথমিক ধাপ পূর্ণ হয়েছে। কারণ, ২০০ টি সিড বোমা ফেলা হয়েছিল পাহাড়ের ন্যাড়া অংশে। তা থেকেই পাহাড়ের রুক্ষ প্রান্তরে জন্মাচ্ছে নতুন গাছের চারা। ফলে সবুজ হতে চলেছে পাহাড়ের ন্যাড়া বিস্তীর্ণ সেই অঞ্চল। চলছে চারা গাছের নজরদারি ও পরিচর্যা। ছাতনা বনদফতরের ফরেস্ট রেঞ্জ আধিকারিকের মস্তিষ্কপ্রসূত এই বীজ বোমার গুরুত্ব বাড়ছে গোটা দেশে। বিভিন্ন জায়গা থেকে আসছে বীজ বোমা সরবরাহের অর্ডার। এবার শুধুমাত্র আকাশমনি, বাবলা, শিরীশ ও সুবাবুল গাছের বীজ নয়, দেশীয় বিভিন্ন গাছের বীজ ব্যবহার করে তৈরি করা হবে বীজ বোমা। সাফল্যও মিলবে বলবে আশাবাদী বনদফতর। ছাতনা বনদফতর অফিসে বরাত পাওয়া বোমা বানানো চলছে পুরোদমে। ছাতনা বনদফরের উদোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রাও।


আরও পড়ুন: মঞ্চ থেকে বড়পর্দা! বাঙালি বুঁদ হতো 'জীবনপুরের পথিক' অনুপকুমারে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget