এক্সপ্লোর

Bankura TMC Leader : 'চাকরি-বিক্রিতে জড়িত দলের অনেক নেতাই' বিস্ফোরক অভিযোগ বাঁকুড়ার ওন্দার তৃণমূল নেতা

Political Controversy : দলের নেতার দুর্নীতি-মন্তব্য নিয়ে তৃণমূল যতই সাফাই দিক, তার সুযোগ নিতে ওন্দায় মাঠে নেমেছে বিজেপি।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : চাকরি-বিক্রিতে (Recruitment Scam) জড়িত দলের অনেক নেতাই। বিস্ফোরক অভিযোগ করলেন বাঁকুড়ার ওন্দার তৃণমূল নেতা (TMC Leader)। শুধু তাই নয়, পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রার্থীপদও বিক্রি করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। এই নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। অস্বস্তি ঢাকতে দলের নেতাকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল। 

নেতার কাঠগড়ায় দল !

চাকরি-চুরি, নিয়োগ দুর্নীতি, একের পর এক অভিযোগ উঠছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। তার মধ্যেই এবার দুর্নীতি ইস্যুতে সরাসরি দলের নেতাদের একাংশকে কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা। বাঁকুড়ার ওন্দা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও তৃণমূল নেতা প্রদীপ মুখোপাধ্যায়ের অভিযোগ, চাকরি-বিক্রিতে জড়িত দলের অনেক নেতা। এমনকী, পঞ্চায়েত ভোটের প্রার্থী পদ পাইয়ে দিতেও টাকা নিচ্ছেন অঞ্চল সভাপতিরা। শুধু তাই নয়, প্রধানের সঙ্গে যোগসাজশে পঞ্চায়েতের টাকা লুঠ করছেন পঞ্চায়েত আধিকারিকরা।

ঠিক কী বলেছেন ?

তৃণমূল নেতা ও ওন্দা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ মুখোপাধ্যায় (Pradip Mukherjee) বলেছেন, 'কেউ ঘর দিয়েছে। কেউ চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে। কেউ গরিব মানুষকে বলেছে ২০ হাজার টাকা করে যেগুলো আমরা দিয়েছি এসসি-এসটিদের, তাদের কাছ থেকে ২ হাজার-৩ হাজার করে নিয়েছে। আমার দলের নেতা-নেত্রীরা।' যেখানে না থেমে তিনি আরও বলেছেন, 'টিকিটের জন্য আগামীদিনে অঞ্চল সভাপতিরা কোথায় কার কাছ থেকে টাকা নিয়েছে বলে দেব। প্রধানদের অন্ধকারে রেখে, ওই চা-বিস্কুটের পয়সা দিয়ে আধিকারিকরা লুঠপাট করছে।'

রাজনৈতিক তরজা

তৃণমূল নেতার এই মন্তব্য ঘিরে প্রকট হয়েছে শাসকদলের ঘরোয়া কোন্দল। পঞ্চায়েত ভোটের আগে এই বিবাদকেই হাতিয়ার করেছে বিজেপি। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেছেন, 'প্রতিটি পঞ্চায়েত সমিতির এমএস, ইঞ্জিনিয়ার, এদের মাধ্যমেই তৃণমূলের চোর-চোট্টাদের বাড়বাড়ন্ত হয়েছে'। পাল্টা তৃণমূল নেতাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে শাসক দলের ওন্দা ব্লক ব্লক সভাপতি উত্তম বিট বলেছেন, 'উনি টিকিট পাননি বলে এ কথা বলছেন তাও হতে পারে, প্রার্থীর লিস্টে ওনার নাম আছে কিনা তাও আমরা বলতে পারছি না।' দলের নেতার দুর্নীতি-মন্তব্য নিয়ে তৃণমূল যতই সাফাই দিক, তার সুযোগ নিতে ওন্দায় মাঠে নেমেছে বিজেপি (BJP)। গোটা বিষয়ের রেশ আগামী পঞ্চায়েত ভোটের ভোটবাক্সে কতটা পড়ে, সেটাই দেখার।

আরও পড়ুন- 'ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন সওকত মোল্লা'! থানায় অভিযোগ ফুরফুরার পিরজাদার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget