এক্সপ্লোর

TMC Bankura : 'বিজেপি, সিপিএম, কংগ্রেস ধান মাড়াই হয়ে যাবে', সায়ন্তিকাকে পাশে নিয়ে তৃণমূল বিধায়কের হুমকি

TMC Threat : অরূপ চক্রবর্তী এদিন বলেন, 'বিজেপি, সিপিএম, কংগ্রেস ধান মাড়াই হয়ে যাবে। মানুষ তৃণমূলকেই ভোট দেবে। '

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : আগামী বছর ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট ( Panchayet Poll 2022 ) ।  আর, ভোটের কয়েকমাস আগে থেকেই শুরু হয়ে গেছে বিভিন্ন দলের নেতাদের তাল ঠোকাঠুকি! আর বাগযুদ্ধ ক্রমেই এগোচ্ছে মারাত্মক হুঁশিয়ারির পর্যায়ে।  মঙ্গলবার বাঁকুড়ার হাড়মাসড়ায় ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি থেকে বিরোধীদের নিশানা করলেন তালডাংরার তৃণমূল বিধায়ক। সেখানে তাঁর পাশে ছিলেন তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের নিশানা করতে গিয়ে শাণিত কথার ব্যবহারে তিনি তো ইতিমধ্যেই আলোচিত। 

 তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী এদিন বলেন, 'বিজেপি, সিপিএম, কংগ্রেস ধান মাড়াই হয়ে যাবে। মানুষ তৃণমূলকেই ভোট দেবে। ' পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের পিষে দেওয়ার হুমকিতে সরগরম রাজনীতি । তবে ছেড়ে কথা বলেনি বিজেপিও। CBI-ED ঝাড়াই করছে, গ্রামের মানুষ মাড়াই করে দেবে, পাল্টা হুঙ্কার দিল বিজেপি। 

বাসে চেপে গ্রামে নাটক করতে যাচ্ছেন, সুভাষকে কটাক্ষ 
বাঁকুড়ার বিজেপি সাংসদকে নিশানা করে তাঁর মন্তব্য, ' আমাদের MP সাহেব গ্রামে আসে না। ভয়ে গাড়ি চাপছেন না। বাসে চেপে গ্রামে নাটক করতে যাচ্ছেন। পঞ্চায়েত নির্বাচনে, গ্রামে ধান মাড়াই হয় জানেন তো, বিজেপি, সিপিএম, কংগ্রেস...এরা ধান মাড়াই হয়ে যাবে। মানুষ তৃণমূলকেই ভোট দেবে।' 

পুলিশকে খবর দিতে হবে : সায়ন্তিকা
এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ জেলা নেতৃত্ব। নাম না করে বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারকে নিশানা করেন সায়ন্তিকাও।  তিনি বলেন, 'পুলিশকে খবর দিতে হবে। ওনাকে এলাকায় দেখা যাচ্ছে না।'

বাবা-মায়ের কোল খালি হয়ে যাবে : দিলীপ
ভোটের আগে অকথা-কুকথার তোড় বেড়েই চলেছে। হুঙ্কারের তেজ ক্রমেই বাড়ছে। মঙ্গলবারই এক সভা থেকে দিলীপ ঘোষ বলেন, 'আমি এখানে কেশিয়ারিতে বলে যাচ্ছি, খবরদার কিন্তু আর কোনওদিন বিজেপির গাড়ির সামনে আসবেন না। উপর থেকে চলে গেলে, বাবা-মায়ের কোল খালি হয়ে যাবে। LIC করে আসবেন।' মঙ্গলবার শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির নছিপুরে মিছিল করেন দিলীপ ঘোষ। বেশকিছুদিন আগে নারায়ণগড়ে তাঁকে ঘিরে বিক্ষোভের প্রসঙ্গ টেনে এদিন কড়া হুঁশিয়ারি দেন তিনি।                                                                                                              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, অকপট স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা কল্যাণ বললেন...
তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, অকপট স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা কল্যাণ বললেন...

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget