এক্সপ্লোর

Bankura Accident : বাঁকুড়ায় ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষে জখম ২

Accident : এই দুর্ঘটনার জেরে ৬০ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : পাথরবোঝাই ডাম্পার ও লৌহ আকরিক বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় জখম দুই। গতকাল রাতে ৬০ নম্বর জাতীয় সড়কে বাঁকুড়া (Bankura) সদর থানার মুড়রা এলাকায় দুর্ঘটনাটি (Accident) ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাঁকুড়ার দিক থেকে ধলডাঙা মোড়ের দিকে যাচ্ছিল একটি পাথরবোঝাই ডাম্পার। বাঁকুড়ার মুড়রা গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা লৌহ আকরিক বোঝাই একটি লরি সজোরে এসে ধাক্কা মারে ডাম্পারটিকে। উভয়েই দ্রুত গতির থাকায় দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর প্রথমে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। এরপর খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়।

এই দুর্ঘটনার জেরে ৬০ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে পুলিশ রাস্তা থেকে সরিয়ে দিলে ফের ৬০ নম্বর জাতীয় সড়কে ফের যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের দাবি, ৬০ নম্বর জাতীয় সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থা না থাকাতেই বারবার এই ধরনের দুর্ঘটনা।

অন্যদিকে, আজ সকালে অপর একটি সড়ক দুর্ঘটনায় আহত হন লরির চালক ও খালাসি। কাঁকসার বিরুডিহায় ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। 

একটি লরি কলকাতা থেকে আসানসোলের দিকে ২ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় আচমকা সামনের টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি আসানসোলগামী একটি ট্রেলারের পিছনে ধাক্কা মেরে ডিভাইডারের উপর উঠে যায়। দুর্ঘটনায় আহত হন লরির চালক ও খালাসি। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ট্রেলারটি দুর্ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেলেও, দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে আটক করেছে পুলিশ। 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget